এক্সপ্লোর

Municipal Recruitment Scam : ‘শৌচাগারে পড়ে চোট’! 'কর্মীরা আক্রান্ত', ফের ED-র হাজিরা এড়ালেন সুজিত বসু ও রথীন ঘোষ

ED Summons Sujit Bose and Rathin Ghosh : ফের ED-র হাজিরা এড়ালেন সুজিত বসু ও রথীন ঘোষ। দু’জনেই আলাদা আলাদা কারণ দেখিয়ে ইডি দফতরে যেতে পারছেন না বলে জানিয়ে দেন। 

কলকাতা : ফের ED-র হাজিরা এড়ালেন সুজিত বসু ও রথীন ঘোষ। 'ভোট পরবর্তী অশান্তিতে আক্রান্ত দলীয় কর্মীরা', 'আক্রান্ত' দলীয় কর্মীদের পাশে থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন তিনি। এই কথা জানিয়ে ED-কে চিঠি দিলেন বিধাননগরের পরাজিত তৃণমূল প্রার্থী সুজিত বসু। 
ED হাজিরা এড়ালেন রথীন ঘোষও। 'বাথরুমে পড়ে গিয়ে চোট, ১০দিন বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের', এই কথা জানিয়ে হাজিরা এড়িয়ে ED-কে চিঠি দিলেন রথীন ঘোষ।    

এর আগেও হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে চিঠি পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের কাজে ব্যস্ত বলে সেই হাজিরা এড়িয়ে যান তাঁরা এবং আরও সময়ও চেয়ে চিঠি দিয়েছিলেন। কিন্তু ভোট মেটার পর বুধবার ছিল সুজিত বসু এবং রথীন ঘোষের হাজিরা দেওয়ার দিন। সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে বলা হয়েছিল। আর এবারও দু’জনেই আলাদা আলাদা কারণ দেখিয়ে ইডি দফতরে যেতে পারছেন না বলে জানিয়ে দেন।   

ইডির সূত্র মারফত জানা গেছে যে, প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ একটি চিঠি দিয়ে জানিয়েছেন, উনি শৌচাগারে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন। যার কারণে চিকিৎসক তাঁকে ১০ দিনের জন্য বিশ্রাম নিতে বলেছেন। তাই তিনি হাজিরা দিতে পারবেন না। আর এক প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ইডিকে জানিয়েছেন, ভোট-পরবর্তী হিংসায় তাঁর দলের বহু কর্মী আক্রান্ত। তাঁদের পাশে দাঁড়ানোর জন্য তিনি খুব ব্যস্ত, তাই তিনি বুধবার হাজিরা দিতে পারবেন না। তাঁকে যেন আরও কিছু দিন সময় দেওয়া হয় সেই অনুরোধও করেন।

আরও পড়ুন - পুরসভায় নিয়োগ-দুর্নীতি ! রাজ্যের এই দুই হেভিওয়েট মন্ত্রীকে তলব ED-র

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে তাঁকে তলব করা হয়। হাজিরাও দেন তিনি। প্রায় ৯ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে CGO কমপ্লেক্সে । মৌখিকভাবে তাঁকে জানানো হয়েছিল ফের ৬ তারিখ আসার জন্য়। সঙ্গে বেশ কিছু নথিও আনতে বলা হয়েছিল সুজিত বসুকে। SSC নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সময় অয়ন শীলকে প্রথম গ্রেফতার করেছিল CBI। তল্লাশির সময় অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হয় বেশ কিছু ওএমআর শিট। আর এখান থেকেই পুরসভার নিয়োগের দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। তদন্তে নেমে অনেককে গ্রেফতার করেন তদন্তকারীরা। পরে আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নামে ইডিও। আর এখান থেকেই ফাঁস হয়ে যায় সবকিছু। CBI আধিকারিকরা জানান, অয়নের মাধ্যমে প্রায় ১৬টি পুরসভায় নিয়মবহির্ভূত ভাবে অনেকে চাকরি দেওয়া হয়েছে।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget