এক্সপ্লোর

Municipal Recruitment Scam: 'পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই' ইডি-তল্লাশির পর মন্তব্য তাপস রায়ের

Tapas Roy: 'কারও সঙ্গে কোনও আর্থিক লেনদেনের সম্পর্ক নেই। কাজ চেয়ে অনেকে বাড়িতে এসেছিল, সেই ধরনের কিছু কাগজ নিয়ে গিয়েছে।' মন্তব্য তাপস রায়ের

কলকাতা: প্রায় ১২ ঘণ্টা ইডি-তল্লাশির তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে। ইডি আধিকারিকরা বেরোনোর পর তাপস রায় সাফ জানিয়ে দিলেন পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল বিধায়ক। 

পুর নিয়োগ দুর্নীতির তদন্ত: সন্দেশখালির ঘটনার এক সপ্তাহের মাথায় ফের অ্যাকশনে ইডি। ভোরের আলো ফুটতেই পুর নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলা অভিযান। মন্ত্রী, বিধায়ক ও কাউন্সিলর, একযোগে তিন হেভিওয়েটের ঠিকানায় হানা। এদিন সাত সকালে মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে তৃণমূল পরিচালিত উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি। তিন জায়গায় সকাল থেকে চলে তল্লাশি-অভিযান। 

কী বললেন তাপস রায়?

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বউবাজারের বাড়িতে ৬.৪০ নাগাদ হানা দেন ইডি-র আধিকারিকরা। সূত্রের খবর, ১০৫ বিবি গাঙ্গুলি স্ট্রিটের বাড়িতে ঢোকার পর, সিঁড়ি দিয়ে উঠে সোজা ওপরে তাপস রায়ের ঘরে চলে যান ইডি-র আধিকারিকরা। বউবাজারের যে আবাসনে তাপস রায় থাকেন, সেখানে বাড়ির নীচেই রয়েছে তাঁর একটি অফিস। তৃণমূল বিধায়কের সেই অফিসেও এদিন তল্লাশি অভিযান চালায় ইডি। এদিন তাপস রায় বলেন, 'পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। কোনওরকম দুর্নীতির সঙ্গে আমি কখনও ছিলাম না। রাজনীতি করি বলেই হয়তো আমার বাড়িতে এসেছিল। আমার মোবাইল ফোন ও বাড়ি থেকে কিছু কাগজ নিয়ে গিয়েছে ইডি। কারও সঙ্গে কোনও আর্থিক লেনদেনের সম্পর্ক নেই। কাজ চেয়ে অনেকে বাড়িতে এসেছিল, সেই ধরনের কিছু কাগজ নিয়ে গিয়েছে। আমি রাজনীতিতে না থাকলে এটা হওয়ার কথা নয়।'

ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিসে তল্লাশি চালিয়ে ৬০টির মতো পুরসভায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের নথি মিলেছে। তার মধ্যে একটি হচ্ছে বরানগর পুরসভা। গত জুন মাসের প্রথম সপ্তাহে এই পুরসভায় গিয়ে তল্লাশিও চালায় ইডি। তৃণমূল পরিচালিত বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিককেও অতীতে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি অফিসাররা। প্রেক্ষাপটে ইডি সূত্রে দাবি, বরানগর পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রচুর নিয়োগ হয়েছিল। প্রায় সব নিয়োগই হয়েছিল সুপারিশের ভিত্তিতে। তবে সেই নিয়োগের ক্ষেত্রেও হয়েছিল মোটা টাকার লেনদেন। সেই সুপারিশই বা কোন প্রভাবশালী পাঠিয়েছিলেন আর নিয়োগের জন্য যে মোটা টাকা নেওয়া হত, সেই টাকাই বা কোথায় গেল, এখন সেটাই খুঁজে বের করতে চাইছেন ইডির অফিসাররা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Law Career: আইন নিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন? কোন পথে সাফল্য? রইল খুঁটিনাটি

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget