এক্সপ্লোর

Murshidabad: সামশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন, ভোটে জিতে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের জয়ী ৪ পঞ্চায়েত সদস্য

Murshidabad News: পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার আড়াই সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন! তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও সিপিএমের টিকিটে জয়ী ৫ সদস্য।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন ধরাল তৃণমূল (TMC)। কংগ্রেস (Congress) ও সিপিএম (CPIM) ছেড়ে শাসক শিবিরে যোগ দিলেন জয়ী ৫ পঞ্চায়েত সদস্য। ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করিয়েছে তৃণমূল, অভিযোগ বিরোধীদের। উন্নয়নে সামিল হতেই জোড়াফুল শিবিরে যোগদান, দাবি সামশেরগঞ্জের তৃণমূল বিধায়কের।    

পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার আড়াই সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বিরোধী শিবিরে ভাঙন! তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস ও সিপিএমের টিকিটে জয়ী ৫ সদস্য। ফলে সামশের গঞ্জে জমি আরও শক্ত হল তৃণমূলের। রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে ভোটের দিন পর্যন্ত, শুধুমাত্র মুর্শিদাবাদেই ১৪ জনের প্রাণ গেছে। 

বারবার তৃণমূলের বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগে আঙুল তুলেছে বিরোধীরা। অথচ ভোট মিটতেই দেখা গেল, বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদানের হিড়িক। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে শাসক শিবিরে যোগ দিলেন প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ৩ কংগ্রেস সদস্য ও একজন সিপিএম সদস্য। ভাসাই পাইকর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে জয়ী পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্যও যোগ দিলেন তৃণমূলে।

তৃণমূলে যোগদানকারী ও জয়ী কংগ্রেস প্রার্থী গোকুলকুমার দাস বলেন, 'তৃণমূলে টিকিট না পাওয়ায় কংগ্রেস থেকে টিকিট নিয়েছিলাম। ভোটের আগেই বলেছিলাম, জিততে পারলে তৃণমূলে যোগ দেব। কোনও চাপসৃষ্টি করা হয়নি। স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি।'               

আরও পড়ুন, কলকাতা থেকে জেলা, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, তথ্য গোপনের অভিযোগ সুকান্তর

এ প্রসঙ্গে সামশেরগঞ্জ ব্লকের কংগ্রেস সভাপতি ইমাম হোসেন বলেন, 'নমিনেশন থেকে ভোট চলাকালীন তৃণমূল সন্ত্রাস চালিয়েছে। বিরোধী দলগুলিতে যে ভাঙন হচ্ছে সেসব প্রশাসন ও শাসকদলের অত্যাচারে হচ্ছে। কংগ্রেসের উত্থান দমাতেই চাপ দিয়ে দলবদল।' 

অভিযোগ উড়িয়ে বিধায়কের দাবি, উন্নয়নে সামিল হতেই এই যোগদান। সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক আমিরুল ইসলাম বলেন, 'প্রতাপগঞ্জ গ্রামপঞ্চায়েতে থেকে ৪ জয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিলেন। ৩ জন কংগ্রেস দল থেকে আর একজন সিপিএম থেকে নির্বাচিত হয়েছিলেন। এবং ভাসাইপাইপোর গ্রামপঞ্চায়েতের কংগ্রেস প্রার্থীও তৃণমূলে যোগ দিলেন। মোট ৫ জন যোগ দিলেন। নির্বাচন চলাকালীনই তাঁরা আবেদন করেছিলেন, নির্বাচিত হলে তৃণমূলে যোগ দেব।' 

তবে কারণ যাই হোক, একদলের টিকিটে জিতে আরেক দলে ভিড়ে যাওয়ার যে ট্র্যাডিশন সমানে চলছে বাংলায়।

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar: নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
নাম বদলাচ্ছে NCPI দলের? তৃণমূলত্যাগী সাংসদদের মধ্যে কি মতবিরোধ ঘটছে? জল্পনা তুঙ্গে
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget