এক্সপ্লোর

Dengue: কলকাতা থেকে জেলা, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি, তথ্য গোপনের অভিযোগ সুকান্তর

Dengue Situation: বাংলায় ডেঙ্গির উদ্বেগের সঙ্গে বিপদ বাড়াল ম্যালেরিয়া। ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন।

কলকাতা: কলকাতা (Kolkata) থেকে জেলা, উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি (Degue)। ডেঙ্গি নিয়ে তথ্য গোপনের অভিযোগ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ সুকান্তর। মানিকতলায় ডেঙ্গি মোকাবিলায় কর্মসূচি বিজেপি রাজ্য সভাপতির। ১৫ নং ওয়ার্ডে ব্লিচিং পাউডার ছড়ালেন সুকান্ত মজুমদার।                                    

এদিকে, বাংলায় ডেঙ্গির উদ্বেগের সঙ্গে বিপদ বাড়াল ম্যালেরিয়া। ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। ওই সময়ের মধ্যে বিধাননগর পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৭। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং নদিয়ার রানাঘাট পুরসভা এলাকাতেও পরিস্থিতি উদ্বেগের। ডেঙ্গি প্রতিরোধে কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা।

বর্ষার শুরুতে আতঙ্ক বাড়িয়ে হাজির হয়েছে ডেঙ্গি। উৎকণ্ঠা কয়েকগুণ বাড়িয়ে ময়দানে অবতীর্ণ ম্যালেরিয়াও। মশাবাহিত দুই রোগের বাড়বাড়ন্ত সকলের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি। ওই হাসপাতালেই ডেঙ্গি আক্রান্ত ১০ জন চিকিৎসাধীন। এম আর বাঙুর হাসপাতালে ম্যালেরিয়া আক্রান্ত ৪ জন ভর্তি। সেখানেই ডেঙ্গি আক্রান্ত ১৫ জনের চিকিৎসা চলছে। গভীর উদ্বেগের বিষয় - একজন রোগী একই সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া, দু-টিতেই আক্রান্ত।                                                                              

সরকারি তথ্য বলছে, চলতি সপ্তাহে বাংলায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬৭৫ জন। জুলাই মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮। বিভিন্ন পুরসভা এলাকাতেও বাড়ছে উদ্বেগ! সরকারি সূত্রের খবর, ১৯ জুলাই থেকে ২৬ জুলাই - এই ৭ দিনে শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০ জন।

আরও পড়ুন, আমদাবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, শতাধিক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর

বর্ষায় ঘনজনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গি-ম্যালেরিয়ার দাপট রুখতে কড়া পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যে পথে হেঁটেছে কলকাতা পুরসভা। ন্যাশনাল লাইব্রেরি এবং কোল ইন্ডিয়ার বিরুদ্ধেও মামলা করেছে কলকাতা পুরসভা। সার্বিকভাবে বাংলায় আপাতত মশক-দংশনে দুশ্চিন্তাই শুধু বাড়ছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget