এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদের রানিনগরে পদ্মা নদীতে নৌকাডুবি! যাত্রীসমেত তলিয়ে গেল নৌকা

একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে,একজন এখনো নিখোঁজ রয়েছেন

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রানীনগরে নৌকা ডুবির ঘটনা। সাতসকালে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ কৃষক ছিলেন বলে জানা গিয়েছে। তারা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।                       

নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার পুলিশ। সুজন সেখ নামের এক যুবক নিখোঁজ। তার খোঁজ করছে স্থানীয় বাসিন্দারা।                              

মাছ ধরার জাল দিয়ে খোঁজ চলছে। মঙ্গলবার সকালে চর সরণদাজপুর কারগিল ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে,একজন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভীড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুজন সেখের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে আছে। প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

অন্যদিকে, সোমবার বিকেলে গোসাবা ও বাসন্তীর গদখালির মধ্যে বিদ্যাধরী নদীতে খেয়া পারাপারের সময় একটি যাত্রী বোঝাই ভুটভুটি  চড়ায় আকটে যায় মাঝ নদীতে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। গোসাবা থেকে গদখালি আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে ভুটভুটিটি। নদীতে জল কম থাকলেও সেই সময় ছিল মারাত্মক স্রোত। বিষয়টি অন্যান্য ভুটভুটির মাঝিদের নজরে আসতেই তাঁরা উদ্ধারের জন্য এগিয়ে যান। 

কিন্তু ততক্ষণে অনেক যাত্রীই ভীষণ ভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে মাঝ নদীতে ভুটভুটি থেকে লাফও দিয়েছেন। তাঁদেরকে অত্যন্ত দ্রুততার সঙ্গে অন্য ভুটভুটিতে তুলে নেওয়া হয় শেষ পর্যন্ত। দীর্ঘ প্রায় আধঘন্টার প্রচেষ্টায় উদ্ধার হন সকলেই। তবে এদিনের এই ঘটনায় তাঁরা কার্যত মৃত্যুকে সামনে থেকে দেখলেন বলে দাবি যাত্রীদের।            

ভুটভুটিতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নদীর চড়ায় আটকে গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। প্রশাসনের নাকের ডগায় প্রতিনিয়ত এই গোসাবা ও গদখালির মধ্যে খেয়া পারাপারে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ উঠছে। এদিনও সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বাঁচলেন যাত্রীরা। ঘটনার সময়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।                              

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget