এক্সপ্লোর

Murshidabad: রানীনগরে সাতসকালে বোমা বিস্ফোরণ, চাঞ্চল্য এলাকায়

Murshidabad: এলাকায় স্থানীয় বাসিন্দারাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশ প্রসাশনকে। পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

মুর্শিদাবাদ: রানীনগর (Raninagar) থানার কাতলামারী এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল নটা নাগাদ রানীনগর থানার কাতলামারী-২ পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার সময় কাতলামারী-২ পঞ্চায়েতের প্রধান জয়নাল আবেদনের বাড়ির ঢিল ছোড়া দূরে প্রতিবেশী সাজ্জাদ হোসেনের বাড়ির পিছনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাটি সাজ্জাদ হোসেনের বাড়ির পেছনে মাটিতে গর্ত করে পোঁতা ছিল বলে অনুমান স্থানীয় মানুষজনের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার পর থেকেই পলাতক সাজ্জাদ হোসেন। প্রধানের বাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই কাতলামারী বাবুপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশ প্রসাশনকে। পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে।

মিষ্টির দোকানের আড়়ালে অস্ত্রের কারবার

এদিকে, মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলত অস্ত্রের কারবার। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল রাজ্য পুলিশের STF। অস্ত্র উদ্ধারে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

ডোমকলে শোরগোল

মিষ্টির দোকানের আড়ালে অস্ত্রের কারবার! এমনই চাঞ্চল্যকর অভিযোগে মুর্শিদাবাদের ডোমকলে শোরগোল পড়ে গেছে। দক্ষিণ ২৪ পরগনার পর হুগলি, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধার। শনিবার, গোপনসূত্রে খবর পেয়ে, হুগলির ডানকুনি হাউসিং মোড়ে অভিযান চালায় বেঙ্গল এসটিএফ।

মিষ্টির দোকানের আড়ালে...

বেঙ্গল এসটিএফ সূত্রে খবর, ডোমকলের মিষ্টি ব্যবসায়ী মিনারুল শেখই অস্ত্র আনার বরাত দিয়েছিলেম মাশাদুল মণ্ডলকে। মিনারুলের মিষ্টির দোকানের আড়ালে চলত অস্ত্রের কারবার। মিষ্টির ব্যবসার নেপথ্যে কি শুধুই মিনারুল ও মাশাদুল? না কি আরও কেউ জড়িত আছেন, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 

সূত্রের খবর, রাতে এক ব্যক্তিকে ব্যাগে করে কিছু নিয়ে যেতে দেখে সন্দেহ হয়। ব্যাগ খুলতেই গোয়েন্দাদের চক্ষু চড়কগাছ! মুর্শিদাবাদের বাসিন্দা মাশাদুল মণ্ডল নামে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ৬ টি আগ্নেয়াস্ত্র। গোয়েন্দারা জানতে পারেন, পাটনা থেকে এই অস্ত্র এনে ডোমকলের মিষ্টি ব্যবসায়ী মিনারুল শেখকে দেওয়ার কথা ছিল মাশাদুলের। ভোররাতে, ডোমকল থেকে গ্রেফতার করা হয় মিনারুলকে।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget