এক্সপ্লোর

CM Suvendu Adhikari: ধুলিয়ানে নৃশংস খুন, পুলিশকে কড়া শাস্তি রাজ্য সরকারের, সাসপেন্ড ৪ অফিসার, জানালেন মুখ্যমন্ত্রী

Murshidabad News: সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত মণ্ডল গত ২৮ সে অগাস্ট সকালে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়। পরে উদ্ধার হয় তাঁর দেহ।

মুর্শিদাবাদ, ধুলিয়ান : ধুলিয়ানে নৃশংস খুন, সাসপেন্ড পুলিশ আধিকারিকরা। ধুলিয়ান হত্যাকাণ্ডে ৪ পুলিশ আধিকারিককে শাস্তি রাজ্য সরকারের। SP জঙ্গিপুরকে সতর্ক করা হচ্ছে স্বরাষ্ট্র দফতর থেকে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 'ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছে, সুজিত মণ্ডল নামে একজন মিসিং। ASI সুমন্ত কুমার দাস, SI সইফুল আলমকে সাসপেন্ড করা হয়েছে। সামশেরগঞ্জের IC-কেও ক্লোজ করা হয়েছে। SDPO-কে পানিশমেন্ট ট্রান্সফার। SP জঙ্গিপুর সুরিন্দর সিংকে শোকজ করে স্বরাষ্ট্র দফতর থেকে সতর্ক করা হচ্ছে। এই মামলা CID-কে হস্তান্তর করা হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি করাতে হবে।'                               

মহালয়ার আগে উদ্বোধন নয়, অষ্টমীতে বন্ধ মদের দোকান, পুজো থেকে বিসর্জন... বাজনো যাবে না ডিজে - দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছে, সুজিত মণ্ডল নামে একজন মিসিং। পরে খণ্ড, বিখণ্ড দেহ পাওয়া যায়, ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ইস্যু আলাদা হলেও, বিষয়টি খুবই মর্মান্তিক, নিষ্ঠুরতার সঙ্গে করা হয়েছে', জাফরাবাদের হরগোবিন্দ, চন্দন দাসের খুনের সঙ্গে তুলনা করে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 

কার্নিভাল বাতিল, মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির বিশাল শো, সরকারের তরফে দেওয়া হবে শারদ সম্মান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে 

সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুজিত মণ্ডল গত ২৮ সে অগাস্ট সকালে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়। সামশেরগঞ্জ থানায় অভিযোগও জানায় পরিবার। গত বৃহস্পতিবার ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন ফিডার ক্যানেল থেকে উদ্ধার হয় নিখোঁজ সুজিত মণ্ডলের দেহাংশ। এখনও বাকি দেহাংশের খোঁজে চলছে তল্লাশি। রবিবার সুজিত মণ্ডলের বাড়িতে যান মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিং যাদব। কথা বলেন পরিবারের সদসদের সঙ্গে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ২৮ অগাস্ট সকাল ৭টা ৩৮ মিনিট নাগাদ সামাউল হক সুজিতকে নিয়ে ধুলিয়ান ডাকবাংলো মোড়ের একটি ভাড়া বাড়িতে ঢোকেন। প্রায় আড়াই ঘণ্টা পরে, সকাল ১০টা নাগাদ তাঁকে খুন করা হয় বলে তদন্তকারীদের অনুমান। গতকাল রাতে অভিযুক্তদের শাস্তির দাবিতে সামশেরগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।                                            

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর
Swapan Dasgupta: তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
তোলাবাজি এখনও চলছে, আক্ষেপ রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Dilip Ghosh:
"পার্টির কেউ যুক্ত থাকলে..", তোলাবাজি বন্ধে কড়া হুঁশিয়ারি পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget