এক্সপ্লোর

Murshidabad News: সন্দেহভাজনের বাইক থামিয়ে তল্লাশি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল, কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত আবদুল্লা মণ্ডল ওরফে ফারুখের বাড়ি জলঙ্গিতে। 

মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র, গুলি-সহ এক যুবককে গ্রেফতার করল দৌলতাবাদ থানার পুলিশ। সন্দেহভাজনের বাইক থামিয়ে তল্লাশি, উদ্ধার পিস্তল, ২ রাউন্ড গুলি। কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছিল, কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত আবদুল্লা মণ্ডল ওরফে ফারুখের বাড়ি জলঙ্গিতে।

ফের কুলতলিতে আগ্নেয়াস্ত্র উদ্ধার: চারদিনের মাথায়, ফের কুলতলিতে উদ্ধার হল অস্ত্র-গুলি। ৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কুলতলির ৪ নম্বর নলগড়া এলাকায় পুলিশ হানা দেয়। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৩ দুষ্কৃতী। তাদের কাছ থেকে একটি ওয়ান শটার, এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতরা মন্দিরবাজার ও ঢোলার বাসিন্দা। ডাকাতি নাকি দুষ্কৃতীদের অন্য কোনও পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে কুলতলি থানার পুলিশ। এর আগে ২৯ নভেম্বর, কুলতলির মধুসূদনপুর এলাকা থেকে একটি দোনলা বন্দুক, একটি ওয়ান শটার, ৭ রাউন্ড কার্তুজ ও দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে মুড়ি-মুড়কির মতো অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। 

একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার: শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। 

জেলায় জেলায় অস্ত্র-বোমা উদ্ধার অব্যাহত রাজ্যে। আজ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ক্ষেত থেকে উদ্ধার হয় সকেট বোমা! বর্ধমানে ধৃত দুষ্কৃতীদের থেকে মিলেছে ওয়ানশটার, কার্তুজ। নাকা চেকিংয়ের সময় অস্ত্র উদ্ধার হয়েছে জলপাইগুড়ি থেকেও।

বোমা তৈরির আস্ত একটি কারখানা! যেদিকে চোখ যায়, শুধু বিস্ফোরক আর বিস্ফোরক! দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এ ছবি, চোখ কপালে তুলে দিয়েছে পুলিশের! পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য জুড়ে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে অস্ত্র-বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা! শুক্রবারও রাজ্যের একাধিক জেলা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, সকেট বোমা। তিন জেলা থেকে অস্ত্র-বোমা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার শঙ্করপুর পুঁথির মাঠ এলাকায় একটি সর্ষে ক্ষেতে তল্লাশি চালায় পুলিশ। 

তদন্তকারীদের দাবি, ক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের। গোটা এলাকা ঘিরে নেয় পুলিশ। খবর দেওয়া হয় বম্বস্কোয়াডকে। পরে সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় চারটি সকেট বোমা। এই ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে, বর্ধমানে বৃহস্পতিবার রাতে একটি প্রতারণা চক্রের পর্দাফাঁস করে পুলিশ। অভিযোগ, কখনও অ্যান্টিক কয়েন, আবার কখনও সোনার কয়েন বিক্রির নামে প্রতারণার জাল বিছিয়েছিল কয়েকজন দুষ্কৃতী। 

বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কের ধারে সাই কমপ্লেক্স এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে মোট ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি,ধৃতদের থেকে একটি ওয়ান শটার, একটি কার্তুজ এবং একটি কয়েন উদ্ধার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মুম্বই এবং বাকিরা বোলপুর, মঙ্গলকোট ও বর্ধমানের বাসিন্দা। অন্যদিকে, জলপাইগুড়ির রাজগঞ্জে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে  নাইন এমএম পিস্তল উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আকাশ দে ও শের আলি নামে ডালখোলার দুই বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
TMC News: মমতার হাত ছেড়ে NCPI-তে সুদীপ, কুণালের সঙ্গে সাংবাদিক বৈঠক স্ত্রী নয়নার, বললেন…
মমতার হাত ছেড়ে NCPI-তে সুদীপ, কুণালের সঙ্গে সাংবাদিক বৈঠক স্ত্রী নয়নার, বললেন…
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
West Bengal News Live : অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget