এক্সপ্লোর

Mamata Banerjee : 'চক্রান্ত ফাঁস করে দেব', মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কাকে নিশানা মমতার?

Murshidabad News : এবার মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, নিশ্চিন্তে থাকতে পারেন।  

মেদিনীপুর : ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা-ছেলেকে। বহু মানুষের ঘর-বাড়ি ধূলিস্যাৎ হয়েছে। সারা জীবন তিল তিল করে জমানো সম্বল হয়েছে শেষ। আগামী নিয়ে ত্রস্ত মুর্শিদাবাদের ধুলিয়ান, সামশেরগঞ্জ। এবার তা নিয়ে মেদিনীপুর থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, নিশ্চিন্তে থাকতে পারেন।  

'পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব'

মুখ্যমন্ত্রী এদিন বলেন, 'একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক। আমরা দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে । করেছে বহিরাগতরা। কিছু  স্থানীয় লোককে সঙ্গে নিয়ে, কীভাবে করেছে... চক্রান্ত ফাঁস করে দেব। যারা মারা গেছে তাদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে, বাড়ি ভেঙে গেছে বাংলার বাড়ি দেব। দোকান সার্ভে করছি। মে মাসে যাব, করে দিয়ে আসব। নিশ্চিন্তে থাকতে পারেন। '    

'শূন্যে গুলি ছুড়ে গ্রেফতার'         

এদিনই দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে বাবা-ছেলেকে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার ওড়িশার ঝাড়সুগুদা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ । আটক করা হয়েছে ৬ জনকে । ওড়িশা পুলিশ জানিয়েছে, হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের খুনের ঘটনায় অভিযুক্তদের কয়েকজন ওড়িশায় পালিয়ে যায়। ধরপাকড়ের সময় পালানোর চেষ্টা করায় শূন্যে গুলি ছুড়ে তাদের গ্রেফতার করে ওড়িশা পুলিশ। ধৃত ২ জনকে জেরা করে বাকি ৬ জনের খোঁজ মেলে। জাফরাবাদ ও বেতবোনার ঘটনায় অভিযুক্তরা ওড়িশা পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। আগেও বাবা-ছেলে খুনের ঘটনায় একাধিক গ্রেফতারি হয়েছে। 

আর কী ঘোষণা                   

মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের এই সভা থেকেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'কাল যেমন শালবনিতে ২টো প্ল্যান্ট হয়েছে, শাওতালডিতে হচ্ছে। দুর্গাপুরে ডিপিএল, সাগরদীঘিতে রেডি আছে। আমার যখন ক্ষমতায় আসি...বাড়িয়ে ১০ হাজার মেগাওয়াট, দেউচা পাঁচামি হয়ে গেলে ১০০ বছরের জন্য বাংলায় লোডশেডিং হয় না। ২৪ ঘণ্টা কারেন্ট দিতে গিয়ে ৭৬ হাজার কোটি টাকা খরচ করেছি। ' 

চাকরিহারাদের উদ্দেশে 

এদিনের সভা থেকে চাকরি হারা শিক্ষকদেরও বার্তা দেন মুখ্যমন্ত্রী । বলেন, 'আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২টা পর্যন্ত কথা বলেও দেখছি, কেউ কেউ অনড় আছে। যে টেন্টেড-আনটেন্টেড লিস্ট বের করতে হবে'

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget