এক্সপ্লোর

Custodial Death : থানায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ, CID-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court : কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, ঘটনার আগের ও পরের ৩ দিনের থানার সিসি ক্যামেরার ফুটেজ (CCTV Camera Footage) সংরক্ষণ করতে হবে।

সৌভিক মজুমদার, কলকাতা : থানায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ (Custodial Death)। মুর্শিদাবাদের নবগ্রাম থানার ঘটনায়, CID-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৮ সেপ্টেম্বর, CID-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

মুর্শিদাবাদের নবগ্রাম থানায় (Nabagram Police Station) যুবককে পিটিয়ে মারার অভিযোগে রাজ্যের গোয়েন্দা সংস্থা CID-র কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত, ৪ অগাস্ট, মুর্শিদাবাদের নবগ্রাম থানায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় পরের দিন, রণক্ষেত্র হয়ে উঠল নবগ্রাম থানা চত্বর।

থানায় আছড়ে পড়ে জনরোষ। ব্যাপক ইটবৃষ্টি হয়। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। যুবকের মৃত্যুর ঘটনায় নাম জড়ানোয়, পরের দিন সাসপেন্ড করা হয় নবগ্রাম থানার ওসি এবং তদন্তকারী অফিসারকে। নবগ্রাম থানায় ওই ২ পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন নিহত গোবিন্দ ঘোষের বাবা ষষ্ঠী ঘোষ।

এরপরই, হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। সেই মামলায়, এদিন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ঘটনার আগের ও পরের ৩ দিনের থানার সিসি ক্যামেরার ফুটেজ (CCTV Camera Footage) সংরক্ষণ করতে হবে। অভিযোগ গুরুতর, এর স্বচ্ছ তদন্ত প্রয়োজন। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে CID। সেই তদন্তের অগ্রগতি কী হয়েছে, তা জানতে চান বিচারপতি। ২৮ সেপ্টেম্বর, CID-কে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। 

কিছুদিন আগেই বন্দীমৃত্যুর অন্য এক মামলায়  কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) পক্ষ থেকে প্রত্যেক থানায় সিসিটিভি লাগানো ও সেগুলো যাতে ঠিকমতো কাজ করে সেটা দেখার কঠোর নির্দেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি ফুটেজ যাতে ঠিকভাবে সংরক্ষিত হয়, সেটা নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়। রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজি-কে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ দিয়েছিলেন, 'রাজ্যের সব থানায় সিসি ক্যামেরা যেন সঠিক ভাবে কাজ করে। ফুটেজ রেকর্ড করার জন্য থাকতে হবে যথাযথ ব্যবস্থা নিন।'

২০২২ সালে বারুইপুর সংশোধনাগারে ৪ বিচারাধীন বন্দির মৃত্যুতে জনস্বার্থ মামলা হয়েছিল। চলতি বছরের ২ মে যে ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি (CID)। আদালতে প্রাথমিক রিপোর্টে সিআইডি-র এক তদন্তকারী আধিকারিক জানান, 'নির্দিষ্ট একটি সময় বজবজ থানার (Budge Budge Police Station) সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। কারণ ওই সময় সিসিটিভি খারাপ ছিল'। সেই মামলার প্রেক্ষিতেই সব থানায় সিসিটিভি কার্যকর রাখার নির্দেশ হাইকোর্টের।

আরও পড়ুন- রোগ ঠিক কী ? পরীক্ষার আগেই হাসপাতালে বরাদ্দ মশারি লাগানো বেড

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget