এক্সপ্লোর

Dengue : রোগ ঠিক কী ? পরীক্ষার আগেই হাসপাতালে বরাদ্দ মশারি লাগানো বেড

Dengue in Kolkata: নাইসেডের (NICED) পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট দেখাচ্ছে, ডেঙ্গির ডেন্ভ্ (denv) টু ও ডেন্ভ্ থ্রি স্ট্রেন।

সন্দীপ সরকার, কলকাতা : একদিকে ডেঙ্গির (Dengue) রক্তচক্ষু, সঙ্গে ম্যালেরিয়ার (Malaria) প্রকোপ। পাশাপাশি রয়েছেআবহাওয়ার খামখেয়ালিপনায় জ্বরে ভোগান্তিও। কিন্তু খালিচোখে একেবারে শুরুতে তো বোঝার উপায় নেই, তাই কোনওরকম বাছবিচার না করেই সব রোগীর বিছানাতেই লাগিয়ে দেওয়া হচ্ছে মশারি। সংক্রমণ আটকাতে অন্য রোগীদেরও এবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে মশারির ভিতর। বাঘাযতীন হাসপাতালে (Baghajatin Hospital) দেখা গেল তেমনই ছবি।

বাঘাযতীন হাসপাতালে মেল ওয়ার্ডে একসময় একটি নির্দিষ্ট অংশকে রেড জোন লিখে চিহ্নিত করা হয়েছিল। সেখানেই মশাবাহিত কামড়ের জেরে ভুগতে থাকা রোগীদের চিকিৎসা চালাচ্ছিল কর্তৃপক্ষ। কিন্তু এখন জানা যাচ্ছে, হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাঁদের সিংহভাগই হয় ডেঙ্গি বা ম্যালেরিয়ায় আক্রান্ত। বাকি কয়েকজনের ক্ষেত্রে আবার বেশ কিছু উপসর্গ ধরা পড়েছে সেইরকম। কয়েকজনের রিপোর্ট নেগেটিভ এলেও জ্বরে ভুগছেন তারা। তাই সবমিলিয়ে মশাবাহিত রোগের সঙ্গে লড়াইয়ের এক কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হচ্ছে হাসপাতালগুলিকে। এই অবস্থাতেই আর আলাদা না করে সব রোগীর বেডের সঙ্গেই রাখা হয়েছে মশারি।

এমনিতে নাইসেডের (NICED) পাঠানো রিপোর্ট বলছে, এবছর দাপট দেখাচ্ছে, ডেঙ্গির ডেন্ভ্ (denv) টু ও ডেন্ভ্ থ্রি স্ট্রেন। ডেঙ্গি রোগের জীবাণু বহণ করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।   নাইসেড সূত্রে খবর, ডেঙ্গির সাধারণত ৪টি প্রজাতি। তার মধ্য়ে এই দুই প্রজাতি সবথেকে বেশি সংক্রামক। চলতি বছরের অগাস্ট পর্যন্ত, ১২৪টি ডেঙ্গির নমুনা পরীক্ষা করে নাইসেড। তারমধ্য়ে ৯৩টিতে ডেন্ভ্ থ্রি ও ২৭টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মিলেছে বলে জানা গেছে। নাইসেড সূত্রে খবর, গত বছর, মোট ৭১৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্য়ে ৩৮১টিতে ছিল ডেন্ভ্ থ্রি ৩১৭ টিতে ডেন্ভ্ টু প্রজাতির হদিশ মেলে। বিশেষজ্ঞদের মতে, ডেন্ভ্ টু-র থেকে ডেন্ভ্ থ্রি তুলনামূলকভাবে সামান্য় কম ক্ষতিকারক। তবে, তাকে একেবারেই হেলাফেলা করা যাবে না।

কী কী উপসর্গ দেখে বুঝবেন, যে ডেঙ্গি হতে পারে? 

  • ধুম জ্বরের পাশাপাশি মাথা ও গায়ে প্রচন্ড ব্যথা।
  • ঘন ঘন বমি পাওয়া। শরীরে জলের পরিমাণ কমে যাওয়া।
  • কোনও কোনও ক্ষেত্রে গোটা গায়ে লাল ছোপ ছোপ দাগ, চুলকানি।
  • অবস্থা খারাপের দিকে গেলে নাক, মুখ থেকে রক্তপাত
  • এমনকী প্রস্রাব, পায়খানার সঙ্গেও রক্ত পড়তে শুরু করা। 

আরও পড়ুন- হঠাৎ ব্যথা, তারপর নষ্ট হয়ে গেল চোখ ! ডেঙ্গি ঘিরে নতুন উদ্বেগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
জোড়াবাগানে ভাঙল বাড়ির একাংশ, মৃত ১
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget