এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস কর্মীকে খুন, গ্রেফতার ২

West Bengal News: খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআরে নাম ছিল ১৫ জনের, গ্রেফতার করা হয়েছে ২ জনকে, খবর পুলিশ সূত্রে। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। এফআইআরে অভিযুক্ত ১৫ জনের মধ্যে ধৃত ২ জনের নাম রয়েছে।

২ জনকে গ্রেফতার করল পুলিশ: পুলিশ সূত্রে খবর, গতকাল খুনের পর, কংগ্রেস কর্মীর বাড়ির কাছেই চাঁদের বিলের মাঠে লুকিয়েছিল ২ অভিযুক্ত। রাতেই খড়গ্রাম থানার পুলিশ তাদের সন্ধান পায়। যদিও দলীয় কর্মী বাড়িতে ঢুকে গুলি করে খুনের প্রতিবাদে আজ জেলাজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। দল ও নিহতের পরিবার তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। যদিও দুষ্কৃতী-যোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছে কংগ্রেস। মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।                                  

পঞ্চায়েতের মনোনয়নের প্রথম দিনেই খুন গুলি করে খুন করা হল কংগ্রেস কর্মীকে। পঞ্চায়েতের ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই ঝরে গেল প্রাণ। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহত কংগ্রেস কর্মীর পরিবার ও কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার বিকেলে, পঞ্চায়েতে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা করা। আর বিকেলেই ঝরল রক্ত! মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর অঞ্চলে বাড়িতে ঢুকে গুলি করা হল কংগ্রেস কর্মীকে। আহত হয়েছেন তাঁর পরিবার ও প্রতিবেশীদের ৪ জন।-                                    

শুক্রবার, দুপুর সাড়ে ৩ টে নাগাদ বাড়িতে বসেই তাস খেলছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। পরিবারের অভিযোগ, আচমকা বাড়িতে ঢুকে ফুলচাঁদকে লক্ষ্য করে গুলি চালায় ৫-৭ জন দুষ্কৃতী। পরপর ৬টি গুলি করা হয় বলে দাবি পরিবারের। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। কংগ্রেসের দাবি, শুক্রবারই পুরনো একটি মামলায় জেল থেকে ছাড়া পান ফুলচাঁদ শেখ। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল তৃণমূল। মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপি জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ না অন্য কোনও কারণে খুন তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।                                 

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
বাংলাদেশে ৮১ ফুট রাম মূর্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, গ্রেফতার হলেন হরিদাস চন্দ্র তরণী দাস
Bankura News: পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
পথেই দাঁড়িয়ে রইল পোষ্য, আচমকা বজ্রপাতে রাস্তায় গড়িয়ে পড়লেন মনিব, মর্মান্তিক ঘটনা বাঁকুড়ায়
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Humayun Kabir: থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ?
থানায় হুমায়ুন কবীর, বাড়িতে পুলিশ, দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বড় কোনও পদক্ষেপ ? " আমার সঙ্গে যে ধরণের..."

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget