এক্সপ্লোর

Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

ICMR Studies: এই বিপদে লাগাম টানতে সরকারি স্তরে পদক্ষেপের কথাও বলা হয়েছে গবেষণাপত্রে।

কলকাতা: মাত্র চার বছর। তার মধ্যেই ভারতে লাফিয়ে বাড়ল ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা।  ২০১৯ সালে ভারতে ডায়াবেটিস আক্রান্ত ছিলেন ৭০ মিলিয়ন। ২০২৩ সালে ভারতে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ১০১ মিলিয়নে। উদ্বেগের এই পরিসংখ্যান উঠে এসেছে ICMR-এর একটি সমীক্ষায়। ইংল্যান্ডের মেডিক্যাল জার্নাল Lancet-এ প্রকাশিত রয়েছে সেই গবেষণাপত্রটি। গবেষণায় রয়েছে রাজ্যভিত্তিক রিপোর্টও। সেখানে দেখা গিয়েছে বেশ কিছু রাজ্যে লাফিয়ে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এই ক্ষেত্রে লাগাম টানতে সরকারি স্তরে পদক্ষেপের কথাও বলা হয়েছে গবেষণাপত্রে।  

প্রি ডায়াবেটিকের সংখ্যাটাও ভয় ধরানোর জন্য যথেষ্ট। ওই গবেষণা পত্র বলছে অন্তত ১৩৬ মিলিয়ন নাগরিকের প্রি ডায়াবেটিস রয়েছে।

ভারতে সবচেয়ে বেশি ডায়াবেটিস আক্রান্ত রয়েছে গোয়া, পন্ডিচেরি এবং কেরলে। জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ সংখ্যক বাসিন্দা ডায়াবেটিসে আক্রান্ত এই জেলা ও কেন্দ্রশাসিত অঞ্চলে। যেখানে জাতীয় গড় ১১.৪ শতাংশ, সেখানে ওই রাজ্যগুলিতে ২৫ শতাংশেরও বেশি। ডায়াবেটিসে আক্রান্তের হিসেব অনুযায়ী বাংলাও সর্বোচ্চ স্তরে রয়েছে। ১০ শতাংশেরও বেশি সেটা। বেশ কিছু রাজ্যে ভবিষ্যতে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে ওই রিপোর্টে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এবং অরুণাচল প্রদেশে আগামী কয়েক বছরে ডায়াবেটিকদের সংখ্য়া আরও বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। কোনও কোনও রাজ্যে ডায়াবেটিকদের সংখ্যা কম হলেও প্রি-ডায়াবেটিকদের সংখ্যা অনেকটাই বেশি।  

ডায়াবেটিস একধরনের নন কমিউনিকেবেল ডিজিজ। ভারতে এই ধরনের রোগ বৃদ্ধি ঘটনা ঘটছে। 

আরও পড়ুন: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?

 
নন কমিউনিকেবেল ডিজিজ (non communicable) কী?
এগুলো এমন ধরনের রোগ এক ব্যক্তির দেহ থেকে আর এক ব্যক্তির দেহে যায় না। এগুলো সংক্রামক রোগ নয়। পার্কিনসনস, অ্য়ালঝেইমার্স, অটো- ইমিউন ডিজিজ, স্ট্রোক, অধিকাংশ হৃদরোগ. কিডনির রোগ, অধিকাংশ ধরনের ক্যানসার, অস্টিওআর্থারাইটিস বা অস্টিওপোরোসিস। এগুলো নন-কমিউনিকেবেল ডিজিজের মধ্যে পড়ে।  

পুষ্টিকর খাবার, সময়মতো খাবার খাওয়া, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা---এমন নানা পদক্ষেপের মাধ্যমে সুস্থ জীবনযাপন করা সম্ভব। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ার সুযোগ বা অভ্যাসের অভাব থাকায় এই ধরনের রোগের সমস্যা আরও প্রকট হচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি বড় অংশ। 

আরও পড়ুন:  ডায়াবেটিস দূরে রাখতে ভরসা দারচিনি, সঙ্গী গরম জল

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget