এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে অশান্তি, মামলা রুজু CID-র

Murshidabad Chaos Update: রামনবমীর মিছিল ঘিরে মুর্শিদাবাদে মুহুর্মুহু বোমাবাজি, আগুন, ইটবৃষ্টির ঘটনায়, এবার তদন্তভার নিল CID.

আবির দত্ত, কলকাতা: রামনবমীর (Ram Nabami) দিন রেজিনগরের শক্তিপুরে দফায় দফায় বোমাবাজির ঘটনা। মুর্শিদাবাদে রামনবমীর মিছিলে এই অশান্তির ঘটনায় এবার মামলা রুজু করল সিআইডি (CID)। বেলডাঙা, শক্তিপুর-সহ ১৩টি মামলা রুজু CID-র।        

মামলা রুজু করল সিআইডি: রামনবমীর মিছিল ঘিরে মুর্শিদাবাদে মুহুর্মুহু বোমাবাজি, আগুন, ইটবৃষ্টির ঘটনায়, এবার তদন্তভার নিল CID.বেলডাঙা ও শক্তিপুরে মোট ১৩ টি জায়গায় অশান্তির ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। ১৩ ও ১৪ এপ্রিলের ঘটনার প্রেক্ষিতে ৫ টি মামলা, ও ১৭ তারিখে অশান্তির ঘটনার প্রেক্ষিতে ৮ টি মামলার তদন্তভার নিল CID.

কী ঘটেছিল?

বুধবার, রামনবমীর বিকেলে অশান্ত হয় মুর্শিবাদের শক্তিপুর বাজার।এই বাজার এলাকা পড়ে, শক্তিপুর থানার অধীনে।বিধানসভাকেন্দ্র রেজিনগর, লোকসভা বহরমপুর আর পুলিশ জেলা মুর্শিদাবাদ।ওইদিন রামনবমী উৎসব উদযাপন সমিতির তরফে শক্তিপুর বাজারে মিছিল বের করা হয়।কিছুদূর এগোতেই, মিছিলে শুরু হয় ইটবৃষ্টি ।অভিযোগ, পাল্টা মিছিল থেকেও ইটবৃষ্টি শুরু হতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু দোকানে। আক্রান্ত হন শক্তিপুর থানার OC-সহ ৩ জন পুলিশ কর্মী।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ! শুরু হয় লাঠিচার্জ। ইটের আঘাতে মুখ ফেটে যায় OC-র। অশান্তিতে আহত হন একাধিক সাধারণ মানুষ। রেজিনগরে রামনবমীর মিছিলে বোমাবাজির এই ঘটনায়, NIA তদন্তের দাবি তুলে হাইকোর্টে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর হাইকোর্টে NIA তদন্তের আর্জির প্রেক্ষিতে মামলার শুনানির সম্ভাবনার ঠিক আগের দিনই, এই ঘটনার তদন্তভার গ্রহণ করল CID.

এদিকে এদিন রাজ্যে ভোটপ্রচারে এসে এই অশান্তির ঘটনা উঠে এল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বক্তব্যেও। এদিন রাজনাথ সিংহ বলেন, "আমরা খবরে পড়েছি মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় পাথর ছোড়া হয়েছে, বোমাবাজি হয়েছে। প্রায় ২০ জন আহত হয়েছিলেন। আজ আমি এটা বলতে এসেছি যে আপনার সরকারের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে মমতা দিদি। আপনার পাপের ঘড়া এবার ভাঙবে।''     

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: ৫০ বছরে রেকর্ড গরম, কী পরামর্শ চিকিৎসকদের?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget