এক্সপ্লোর

Weather Update: ৫০ বছরে রেকর্ড গরম, কী পরামর্শ চিকিৎসকদের?

Weather Forecast: কলকাতায় দীর্ঘস্থায়ী গরমের রেকর্ড। গত ৫০ বছরে এপ্রিলে এত দীর্ঘস্থায়ী গরমে পড়েনি কলকাতায়। এই পরিস্থিতিতে কী করবেন, কী করবেন না তা জানাচ্ছেন চিকিৎসকরা

কলকাতা: প্রবল গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। কলকাতায় বইছে লু। শহরে ৫০ বছরের ইতিহাসে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের পরিস্থিতি (Heat Wave)। পুড়ছে পশ্চিমাঞ্চলও। বুধবার পর্যন্ত স্বস্তি নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে কী করবেন, কী করবেন না তা জানাচ্ছেন চিকিৎসকরা। 

শিশুদের জন্য বিশেষ পরামর্শ: শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব রায় বলেন, "শিশুদের কোনও কারণে এই রোদের মধ্যে বাইরে বেরোতে বারণ করব। খুব প্রয়োজনে যদি বেরোতেও হয়, তাহলে কয়েকটা সাবধানতার কথা বলব। এই সময় ডিহাইড্রেশনের আশঙ্কা বেশি। তাই পিপাসা পাওয়া পর্যন্ত অপেক্ষা না করে আগে থেকেই ফ্লুইড পান করতে হবে। জল পান করতে হবে। সঙ্গে মরসুমি ফল খাওয়া যেতে পারে। যেসব ফলে জলের পরিমাণ বেশি। রাস্তা ঘাটে যে রঙিন জল পাওয়া যায় সেই জল এবং কাটা ফল খাওয়া যাবে না। এই সময় অনেক শিশুর ডায়রিয়া হচ্ছে। যার মূল কারণ অপরিশুদ্ধ জল পান এবং কাটা ফল খাওয়া। অনেক শিশু জ্বর নিয়ে আসছে। খুব বেশি তাপমাত্রা হওয়ায় প্যারাসিটামলেও কমছে না। সেক্ষেত্রে বলব গা ধুইয়ে দিতে। এই সময় হালকা রঙের সুতির জামাকাপড় পড়তে হবে। 

প্রবল গরমে কী করবেন?

চিকিৎসক ডা. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ, "যাঁরা কাজের প্রয়োজনে বেরোবেন তাঁদের জন্য পরামর্শ যে জামাটা পরবেন সেটা যেন ঢিলেঢালা হয়। সাদা বা হালকা রঙের পোশাক পরুন। বেরোনোর আগে এবং বেরোনোর পর প্রচুর জল এবং ORS খাবেন। রোদে অবশ্যই ছাতা মাথায় দেবেন। যদি বাইরে বেরিয়ে মনে হয়, মাথা ঘুরছে, ঘাম হচ্ছে সঙ্গে সঙ্গে ছায়া রয়েছে এমন ইনডোর জায়গায় চলে যেতে হবে।'' 

গত অর্ধ শতাব্দীতে এপ্রিলের শহরে দীর্ঘস্থায়ী গরম। দক্ষিণবঙ্গের ৬ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৫ ডিগ্রি বেশি। শুধু দীর্ঘস্থায়ী গরমের রেকর্ড গড়াই নয়। দিনের তাপমাত্রায় মরুশহর জয়সলমীর আর দুবাইকে টেক্কা দিয়েছে কলকাতা আর পানাগড়ের তাপমাত্রা।এদিন কলকাতায় পারদ যখন ৪০ ডিগ্রি পার করেছে, সেখানে জয়সলমীরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। দুবাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৩১ ডিগ্রি, সেখানে পানাগড় পার করেছে ৪৫ ডিগ্রি।বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রির বেশি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Hasnabad Fire: হাসনাবাদ স্টেশন সংলগ্ন বস্তিতে আগুন, পুড়ে ছাই সর্বস্ব

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget