এক্সপ্লোর

Murshidabad News: চলছে নাকা তল্লাশি, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, আজও থমথমে মুর্শিদাবাদ

West Bengal News: গতকাল রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজিতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘ

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে (Murshidabad News) রামনবমীর (Ram Navami) মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজির পর আজও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। সকাল থেকে বহরমপুর-শক্তিপুর সীমানায় চলছে পুলিশের নাকা তল্লাশি। টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

আজও এলাকায় চাপা উত্তেজনা: গতকাল রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজিতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীও আসে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে বিজেপি। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর এখনও থমথমে রয়েছে এলাকা। শক্তিপুর থানা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। সকাল থেকেই চলছে নাকা তল্লাশি। ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। 

কী ঘটেছিল গতকাল?  

দিনভর ছবিটা শান্তিপূর্ণ থাকলেও, রামনবমীর বিকেলে মুর্শিবাদের শক্তিপুর বাজারে ফিরল গতবারের অশান্তির ছবি। ইটবৃষ্টি থেকে বোমাবাজি বাদ গেল না কিছুই। ভাইরাল হয়েছে সেই ভিডিও। বুধবার, বিকেলে রামনবমী উৎসব উদযাপন সমিতির তরফে শক্তিপুর বাজারে মিছিল বের করা হয়। কিছুদূর এগোতেই, মিছিলে ইটবৃষ্টি শুরু হয় বলে অভিযোগ। অভিযোগ, পাল্টা মিছিল থেকেও ইটবৃষ্টি শুরু হতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বোমাবাজির মতো ঘটনা ঘটে। বেশ কয়েকটি দোকানে ধরিয়ে দেওয়া হয় আগুন।

ভাইরাল ভিডিওয় দেখা যায় মিছিলের শুরুতে অনেকেরই হাতে অস্ত্র। আর তারপর শেষে বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। গতকাল আহতদের দেখতে হাসপাতালে যান অধীর চৌধুরী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই সময় কংগ্রেস ও বিজেপির মধ্যে কার্যত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বিজেপির বিক্ষোভের মুখে মেজাজ হারিয়ে ফেলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। ধাক্কা মারতে দেখা যায় অধীর চৌধুরী।

এদিকে পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তি। ইটবৃষ্টিতে জখম চারজন। গতকাল রাতে এগরার কলেজ মোড়ের কাছে রাম নবমীর শোভাযাত্রা পৌঁছলে তৃণমূলের লোকজন ইট ছুড়তে শুরু করে বলে বিজেপির অভিযোগ। সেখানে পৌঁছে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশ বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের আটক করছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা। এই ঘটনায় চার বিজেপি কর্মীকে আটক করেছে এগরা থানার পুলিশ। আটকদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ সকালে এগরার ত্রিকোণ পার্ক এলাকায় কাঁথি-এগরা রাজ্য সড়ক অবরোধ করে একঘণ্টা বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। ইটবৃষ্টির দায় তাদের ঘাড়ে চাপিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিজেপি, পাল্টা দাবি তৃণমূলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Dev On Hiran: 'আমার মাঝে মাঝে হিরণকে নিয়ে কষ্ট হয়' BJP প্রার্থীর অভিযোগের জবাব দিলেন দেব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে আসতে পারেন মুখ্যমন্ত্রী, জানালেন সন্তোষ পাঠক
Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget