এক্সপ্লোর

Dev On Hiran: 'আমার মাঝে মাঝে হিরণকে নিয়ে কষ্ট হয়' BJP প্রার্থীর অভিযোগের জবাব দিলেন দেব

Loksabha Election 2024: সম্মুখ সমরে যুযুধান। দু'জনেই অভিনেতা থেকে নেতা হয়েছেন। রিলের কোনও অ্য়াকশনের সিন নয় লোকসভার রিয়েল ভোটযুদ্ধে এবার তাঁরা মুখোমুখি।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: লোকসভা ভোটের (Loksabha Electionb 2024) মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ (Hiran Chatterjee) বারবার যখন সেখানকার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হচ্ছেন, তখন পাল্টা ব্য়ক্তিগত আক্রমণের পথে না হেঁটে, হিরণের অভিযোগের জবাব দিলেন দেব (Dev)। ৪৪টি চাকরি বিক্রির হিরণের অভিযোগ, ঘাটালের বিজেপি প্রার্থীকেই বুদ্ধি দিয়েছেন সেখানকার তৃণমূল প্রার্থী।

হিরণের অভিযোগের জবাব: সম্মুখ সমরে যুযুধান। দু'জনেই অভিনেতা থেকে নেতা হয়েছেন। রিলের কোনও অ্য়াকশনের সিন নয় লোকসভার রিয়েল ভোটযুদ্ধে এবার তাঁরা মুখোমুখি। লোকসভা ভোটের মুখে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ বারবার যখন সেখানকার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হচ্ছেন, তখন পাল্টা ব্য়ক্তিগত আক্রমণের পথে না হেঁটেই, হিরণের অভিযোগের জবাব দিলেন দেব। তিনি বলেন, “ওঁর কাছে কোনও কথা নেই। এ কারণেই নেই কারণ ওঁর দল এবং উনি যে খড়গপুরে ৩ বছর ধরে বিধায়ক ছিলেন, ওঁদের নিজেদের কোনও কাজ যেটা মানুষের সামনে রাখবে যার ভিত্তিতে মানুষের কাছে ভোটটা চাইবে, সেই কাজগুলো তাঁদের কাছে নেই। ওঁর মনে হয় এখানে তৃণমূল চ্য়ালেঞ্জ না, এখানে চ্যালেঞ্জ হচ্ছে দেব। তো তৃণমূলকে আক্রমণ না করে দেবকে আক্রমণ করা। কিন্তু, আমি একটাই কথা বলব। হিরণ প্রথম না ৩ বছর ধরে একই কথা বলে যাচ্ছে।’’

মাসখানেক আগে, দেবের বিরুদ্ধে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এই অডিওকে হাতিয়ার করে দেবের বিরুদ্ধে লাগাতার আক্রমণে নেমেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। হিরণ বলেন, “এই যে ঘাটাল লোকসভার ভয়ঙ্কর দুর্নীতি, বীরসিংহ কলেজ এবং ল্য়ান্ড ডেভেলপমেন্ট ব্য়াঙ্ক। তিনটে জায়গা থেকে ইস্তফা দিয়েছেন উনি ভোটের আগে থেকে। কী কারণে দিয়েছিলেন? রামপদ মান্নার যে একটা অডিও যেটা ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে ৩টে জায়গার ৪৪টা চাকরি বিক্রি করছেন উনি। তো এই যে ধরা পড়ে যাওয়ার একটা ভয়ঙ্কর ভয়, যে হিরণ চলে এসেছে সব একটা একটা করে ফাঁস করে দেব।’’এই প্রসঙ্গে দেব বলেন, “হিরণকে আমি বুদ্ধি দিচ্ছি যদি এরকম কিছু হয়ে থাকে ৪৪ জনকে নিয়ে আসুন কী আমাকে রামপদ মান্না বা দেব চাকরি দিয়েছে, এই টাকা নিয়েছে। ভুলভাল কথা বলে, বিভ্রান্ত করে মানে এটাই তো রাজনীতি। ওর কোনও দোষ নেই। এভাবে কথা না বললে মানুষ কথা শুনবে কেন?’’

২৫ মে, শনিবার, ষষ্ঠ দফায় ভোটগ্রহণ ঘাটাল লোকসভা কেন্দ্রে। এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও দেবকে আক্রমণ করেন হিরণ। তারও জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, “ঘাটাল মাস্টার প্ল্য়ান থেকে অনেকগুলো কাজ হয়েছে।  জনপ্রতিনিধির কাজ কখনও শেষ হয় না। হিরণও জেতার জন্য যেভাবে চেষ্টা করছে, আমার মাঝে মাঝে হিরণকে নিয়ে কষ্ট হয়। মনে হয়, একাই বলে যাচ্ছে, একাই শুনছে, একাই বলছে, একই কথা বলে যাচ্ছে। ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ অন্তত এটুকু জানে কম দেখা গেছে, কিন্তু দেব সৎ। আমি তো মাথা উঁচু করে গেছি, মাথা উঁচু করে বেরিয়ে এসেছি। আমি তো কোনও তারিখও চাইনি। হিরণকে শুভেচ্ছা।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Ram Navami: খতিয়ে দেখলেন পরিস্থিতি, রামনবমীতে রাজপথে রাজ্যপাল

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget