এক্সপ্লোর

Murshidabad: শান্তি বৈঠকে অশান্তি! অঞ্চল সভাপতিকে প্রকাশ্যে মারধরের অভিযোগ, দলীয় ‘দ্বন্দ্বে’ আক্রান্ত নেতা

অভিযোগ, গতকাল কাগ্রামে পুলিশের ডাকা জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি  বৈঠকের মধ্যেই বিধায়ক ঘনিষ্ঠ ও সভাপতি ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ হয়। গন্ডগোলের জেরে ভেস্তে যায়  বৈঠক। 

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) সালারে প্রাক্তন মন্ত্রী ও ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়কের ঘনিষ্ঠ অঞ্চল সভাপতিকে প্রকাশ্যে মারধরের, অভিযোগ উঠল ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।      

অভিযোগ, গতকাল পুলিশের (Police) ডাকা জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি  বৈঠকের মধ্যেই বিধায়ক ঘনিষ্ঠ ও সভাপতি ঘনিষ্ঠদের মধ্যে সংঘর্ষ হয়। গন্ডগোলের জেরে ভেস্তে যায়  বৈঠক। অভিযোগ, তার জেরে আজ সকালে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি তাপস রায়ের ওপর হামলা চালান ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীরা। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি। ওসি-র ডাকা সভাতেই গন্ডগোল, উল্টে পুলিশের ঘাড়েই দায় চাপিয়েছেন তৃণমূল বিধায়ক। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।                                                                              

ঠিক কী ঘটেছে?  

বাজারে ঢুকতেই তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে ধরলেন কয়েকজন। মুহূর্তের মধ্যেই শুরু হল মারধর। ধাক্কা দেওয়া থেকে কিল, চড়, ঘুষি - কিচ্ছু বাদ গেল না। শনিবার মুর্শিদাবাদের সালারের কাগ্রাম বাজারে প্রকাশ্যে মারধর করা হয় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ঘনিষ্ঠ স্থানীয় অঞ্চল সভাপতি তাপস রায়কে।                                             

আরও পড়ুন, ‘এক দেশ, পুলিশের এক উর্দি’র প্রস্তাবের পক্ষে সওয়াল মোদির, বাড়ছে বিতর্ক

সেই ঘটনায় উঠে এল তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের অভিযোগ। কাঠগড়ায় সালার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোস্তাফিজুর রহমানের অনুগামীরা। ঘটনার সূত্রপাত শুক্রবার। স্থানীয় সূত্রে খবর, জগদ্ধাত্রী পুজো নিয়ে শান্তি বৈঠক ঘিরে বিধায়ক ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতিদের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ, সেই ঘটনার জেরেই এদিন সকালে বাজারে যেতেই তৃণমূলের অঞ্চল সভাপতির ওপর ঝাঁপিয়ে পড়েন ব্লক সভাপতির অনুগামীরা। 

তৃণমূলের অঞ্চল সভাপতিকে মারধর। হামলার নেপথ্যে তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা। তৃণমূল বিধায়কের অভিযোগ অস্বীকার অভিযুক্তের। মুর্শিদাবাদের সালার ২ এর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, "গ্রাম্য বিবাদ। অঞ্চল সভাপতিই গতকাল গণ্ডগোল করেছে।" যদিও এই ঘটনা নিয়ে কটাক্ষ বিজেপির। 

হামলার পর তৃণমূলের অঞ্চল সভাপতিকে উদ্ধার করে সালার থানার পুলিশ। প্রাথমিক চিকিত্‍সার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget