এক্সপ্লোর

Murshidabad: সামনেই উপনির্বাচন, কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু সামসেরগঞ্জে

Mueshidabad: বুধবার সন্ধ্যা নাগাদ সামসেরগঞ্জে পৌঁছায় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আপাতত তাদের সামসেরগঞ্জের বিভিন্ন স্কুলে থাকার বন্দোবস্ত করেছে পুলিশ।

রাজীব চৌধুরী, মূর্শিদাবাদ:  আগামী ৩০ সেপ্টেম্বর সামসেরগঞ্জে উপনির্বাচন উপলক্ষে সামসেরগঞ্জে প্রবেশ করল কেন্দ্রীয় বাহিনী। বুধবার সন্ধ্যা নাগাদ সামসেরগঞ্জে পৌঁছায় চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আপাতত তাদের সামসেরগঞ্জের বিভিন্ন স্কুলে থাকার বন্দোবস্ত করেছে পুলিশ। উল্লেখ্য, ভোট উপলক্ষে কড়া নিরাপত্তা ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যেই নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘোষণা দেয়। ঠিক তারপরেই বুধবারই  সামসেরগঞ্জে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। খুব শীঘ্রই এলাকায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী।

৩০ সেপ্টেম্বর উপনির্বাচন। তার আগে আজ চেতলায় রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী । তিন কোম্পানি বাহিনী অর্থাৎ ২৪ জন সদস্য রুটমার্চ করছেন। মূলত ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনের জন্য আজ এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। চেতলা থানার অফিসারদের সঙ্গে নিয়ে এলাকা সম্পর্কে জ্ঞান অর্জন করার লক্ষ্য নিয়ে তারা এলাকাতে রুটমার্চ করে। পাশাপাশি কোন কোন জায়গায় বুথ রয়েছে, কোন বুথগুলি স্পর্শকাতর সেই ব্যাপারেও বিশদে জানতে চাওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে।

এদিকে 'কীভাবে ছাপ্পা ভোট করা যায়, উপনির্বাচনে সেই চেষ্টা করছে তৃণমূল। হুমকি দেওয়া হচ্ছে অর্জুন সিংদের।'এই অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে সুষ্ঠু ভোটের দাবি জানাল বিজেপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলের তরফে লকেট চট্টোপাধ্যায় বলেন, "ফিরহাদ হাকিমকে রাখা হয়েছে, ছাপ্পা ভোট,গুন্ডা দিয়ে ভোট কীভাবে করা যায়, তা দেখার জন্য়। তিনি সমস্ত জায়গায় গিয়ে সেই বিষয়টিই দেখছেন। শুভেন্দু অধিকারী অর্জুন সিংহের পা  ভেঙে দেওয়ার  হুমকি দেওয়া হচ্ছে।"

উল্লেখ্য, করোনাকালে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বকেয়া ভোট হবে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর এই দুই কেন্দ্রেও। একে সামনে পুজোর মরশুম, অন্যদিকে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ চোখ রাঙাচ্ছে। এই প্রেক্ষাপটে মারণ ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন।  তাতে বলা হয়েছে, প্রচার বা জনসভার ক্ষেত্রে মাস্ক পরা, স্যানিটাইজেশন, থার্মাল স্ক্রিনিংয়ের মতো কোভিড বিধিগুলি মানতে হবে। মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি ও জেলা প্রশাসনের আধিকারিকরা সেদিকে নজরদারি চালাবেন।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ তৃণমূলের আরও এক হেভিওয়েট ! কে তিনি?
TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
West Bengal News Live : 'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা
'যাঁরা যাওয়ার, দয়া করে '২১-এর আগে নাম লেখান ওদের সঙ্গে', 'ডেডলাইন' দিলেন মমতা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget