এক্সপ্লোর

Murshidabad News : মায়ের পচাগলা দেহ ঘরেই আগলে বসে ছেলে ! রবিনসন কাণ্ডের ছায়া মুর্শিদাবাদে

কয়েকদিন ধরেই দুর্গন্ধ বের হচ্ছিল বলেই জানান স্থানীয়রা। শনিবার যে ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করে। যার পরে স্থানীয়রা খবর দেন সাগরদিঘি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের (Robinson Street Case) ছায়া। এবার মুর্শিদাবাদে (Murshidabad)। সাগরদিঘির (Sagardighi) পোপাড়া গ্রামে। মৃত মায়ের দেহ বেশ কয়েকদিন ধরে ঘরেই আগলে বসে ছেলে ! কয়েকদিন ধরেই দুর্গন্ধ বের হচ্ছিল বলেই জানান স্থানীয়রা। শনিবার যে ঘর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করে। যার পরে স্থানীয়রা খবর দেন সাগরদিঘি থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি আটক করা হয়েছে ছেলেকে। খুনের কোনও ঘটনা নাকি স্বাভাবিক মৃত্যুর পরে কোনও মানসিক বিকৃতির জেরে মায়ের পচাগলা দেহ আগলে রাখার চেষ্টা, খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি ঘটনা ঘিরে খানিক দ্বন্দ্বেও স্থানীয়রা।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পূর্ণিমা দাস। আর ধৃত ছেলের নাম সর্বেশ্বর দাস। ওই মহিলা দীর্ঘদিন ধরে কোনও রোগ ভোগে ভুগছিলেন কি না, খোঁজ খবর নিয়ে দেখছে পুলিশ। তবে স্থানীয় সূত্রে খবর, প্রায় দিন তিনেক ধরে তারা ওই বাড়িটি থেকে দুর্গন্ধ পেতে শুরু করেছিলেন। শনিবার প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করে। স্থানীয়রা প্রবল হাঁকডাক করলেও কোনও সাড়া শব্দ না পেয়ে শেষপর্যন্ত খবর দেন পুলিশে। পুলিশ এসে মৃতের পচাগলা দেহ উদ্ধার করে। পাশাপাশি সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে (Jangipur Mahakuma Hospital)। মৃতার ছেলেকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

আরও পড়ুন- অঙ্গনওয়াড়ির খাবারে সাপ ! নদিয়ায় অসুস্থ কয়েকজন শিশু, তুমুল শোরগোল

মাসখানেক আগেই  রবিনসন স্ট্রিটের আতঙ্ক ফিরে এসেছিল হাওড়ার জগাছায়। স্ত্রীর মৃতদেহ আগলে বসেছিলেন স্বামী। সমীক্ষার কাজে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল হাওড়া পুরসভার স্বাস্থ্য কর্মীদের। খবর পেয়ে ৬৭ বছরের তপতী চক্রবর্তীর পচাগলা দেহ উদ্ধার করে জগাছা থানার পুলিশ (Jagacha Police Station)। পুলিশের অনুমান, ৪-৫দিন আগে মৃত্যু হয়েছে মহিলার। বৃদ্ধকে ভর্তি করা হয়েছে হাসপাতালে (Hospital)। ৪-৫ দিন ধরে মৃত স্ত্রীর সঙ্গে একই ঘরে কাটান স্বামী। হাওড়ার জগাছা থানা নন্দীপাড়ার এই বাড়িতে বছর ৭০-এর স্ত্রীর সঙ্গে থাকতেন ৭৫ বছরের তুষার চক্রবর্তী। একমাত্র মেয়ে থাকেন হায়দরাবাদে। প্রতিবেশীদের দাবি ছিল, ঘটনার আগের কিছুদিন বৃদ্ধ দম্পতির কাউকেই বাড়ির বাইরে দেখা যায়নি।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget