এক্সপ্লোর

Nadia : অঙ্গনওয়াড়ির খাবারে সাপ ! নদিয়ায় অসুস্থ কয়েকজন শিশু, তুমুল শোরগোল

Angwanwari Food Controversy:ঘটনা নদিয়ার। চাপড়ার ডোমপুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।গোটা ঘটনা ঠিক কী ঘটেছে, কীভাবে ঘটেছে খতিয়ে দেখা হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন চাপড়ার বিডিও দীনেশ দে।

প্রদ্যেৎ সরকার, নদিয়া : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার ঘিরে বিতর্ক যেন থামছেই না ! ফের একবার যে খাবার থেকে উদ্ধার হয়েছে সাপ ! অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নেওয়া খিচুড়ি কিছুটা বাচ্চাদের খাইয়ে দেওয়ার পর তাদের মা দেখতে পান খাবারের মধ্যে একটি মরা সাপ। যে ঘটনা জানাজানি হতেই পড়ে যায় তুমুল শোরগোল। যে খিচুড়ি খাওয়ার পর দুটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায় তৈরি হয় প্রবল উত্তেজনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের (Anwanwadi Centre Food Controversy) সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনা নদিয়ার। চাপড়ার ডোমপুকুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের। গোটা ঘটনা ঠিক কী ঘটেছে, কীভাবে ঘটেছে খতিয়ে দেখা হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছেন চাপড়ার বিডিও দীনেশ দে।

স্থানীয় সূত্রে খবর, চাপড়ার ডোমপুকুরের পূর্ব-দক্ষিণ পাড়ার বাসিন্দা হাসিনা হালসানা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশুদের জন্য খাবার আনতে গিয়েছিলেন। তিনি সেখান থেকে খাবার নিয়ে বাড়ি চলে এসে তাঁর শিশুদের খিচুড়ি খাওয়াচ্ছিলেন। কিছুটা খাওয়ানোর পরই তিনি দেখতে পান, খিচুড়িতে কিছু একটা পড়ে রয়েছে। যা দেখে তাঁর সন্দেহ হয়। কিছুটা খতিয়ে দেখতেই তিনি বুঝতে পারেন, খিচুড়িতে রয়েছে একটি মরা সাপ। যে ঘটনা নিয়ে অন্য অভিভাবকদের জানানোর পর সবাই মিলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গিয়ে তুমুল বিক্ষোক্ষ দেখান। তাঁদের দাবি, একাধিকবার খাবারের মান থেকে খাবারে কিছু পড়ে থাকার মতো অভিযোগ করা হলেও কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এর মাঝেই কিছুটা পরে ওই খিচুড়ি খাওয়া দুই শিশু অসুস্থ বোধ করে। চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু ফের একবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে সাপ মেলায় শুরু হয়েছে প্রবল শোরগোল।

এর আগেও রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগ এসেছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে। কখনও টিকটিকি, কখনও আরশোলা, কখনও বড় পোকা এমনকি খাবারে মরা সাপ থাকারও অভিযোগ আগেও উঠেছে। পূর্ব বর্ধমানের জামালপুরের পর বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে ৮ নম্বর ওয়ার্ডের গাবডোবা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে প্রায় ৭০ জন শিশু ও ২৫ জন প্রসূতিকে বিলি করা খিচুড়িতে মরা সাপ পড়েছিল। অভিযোগ উঠেছিল, সেই খাবার দিতে গিয়ে এক শিশুর মা দেখতে পান, খিচুড়ির মধ্যে সাপ রয়েছে। 

আরও পড়ুন- বিস্ফোরক সরবরাহেও কি প্রভাবশালী যোগ ? মদত পুলিশের ? জোড়া গ্রেফতারের পর বৃহত্তর ষড়যন্ত্রের দাবি এনআইএ-র

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget