এক্সপ্লোর

Murshidabad: তৃণমূল নেতার বাড়ির ছাদে বিস্ফোরণ! ঝলসে গেল নেতার ছেলের হাত

Murshidabad Blast: তৃণমূলের পঞ্চায়েত সদস্য জামু শেখের বাড়িতে বিস্ফোরণ। মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অভিযোগ।


রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: এগরার পর মুর্শিদাবাদ, এবার তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে ঝলসে গেল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের হাত। রঘুনাথগঞ্জে তৃণমূল নেতার বাড়ির ছাদে বিস্ফোরণ। তৃণমূলের পঞ্চায়েত সদস্য জামু শেখের বাড়িতে বিস্ফোরণ। মজুত বোমা থেকে বিস্ফোরণ বলে অভিযোগ। বিস্ফোরণের পরেই পুত্র-সহ তৃণমূল নেতা উধাও।

জেলায় বোমাবাজি:
এগরাকাণ্ডের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে মিছিল করেছে বিজেপি। সেই মিছিলে বোমাবাজির অভিযোগ উঠেছে। মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভগবানপুরে বিজেপির মিছিলে গুলিও চলার অভিযোগ। মিছিলে বোমাবাজি, প্রাণ বাঁচাতে বিধায়কের কেন্দ্রীয় বাহিনীর 'গুলি'! 'প্রাণ বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় বিধায়কের নিরাপত্তারক্ষীরা', পুলিশের সামনেই বোমা, গুলি চলার অভিযোগ সুকান্ত মজুমদারের। 

এর আগে এগরায় ভয়াবহ বিস্ফোরণ:
রাস্তায় পড়ে পোড়া মৃতদেহ। জলে ভাসছে দগ্ধ মৃতদেহ। গাছে, ঝোপে ঝাড়ে ছড়িয়ে ছড়িয়ে আছে পোড়া দেহাংশ ! চতুর্দিকে আধপোড়া মানুষের গোঁঙানির শব্দ ! স্থানীয়রা বলছেন, এ যেন শ্মশানভূমি ! কার্যত মৃত্যুপুরী এগরার খাদিকুল গ্রাম। পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণ অন্তত ৯ জনের মৃত্য়ু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন। গ্রামজুড়ে শুধুই স্বজনহারাদের আর্তনাদ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বাসিন্দারা।

আগেও একাধিকবার বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। ১৯৯৫ সালে প্রথমবার বিস্ফোরণ হয় ভানুর বাজি কারখানায়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় ৫ জনের। ২০০১ সালে ফের বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। মৃত্যু হয় ভানুর ভাই বাগ-সহ ৩ জনের। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সাহারা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ভানু।

তোপ দেগেছিলেন শুভেন্দুও:
শুভেন্দু অধিকারী বলেন, 'এগরায় ২৫ হাজার লোক নিয়ে মহামিছিল হবে। পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে মহামিছিল হবে।' এগরায় ঘটনায় এনআইএ তদন্তের দাবিও করেছেন তিনি। সেই দাবিতে আদালতে আবেদনও জানিয়েছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। সেই বিষয়ে মুখ খুলে শুভেন্দু অধিকারী বলেন, 'এনআইএ তদন্ত হবে, পুলিশের ভূমিকা সামনে চলে আসবে।' বিরোধী দলনেতার নিশানায় সিভিক ভলান্টিয়ারও। তিনি বলেন, 'সিভিক ভলান্টিয়ারদের তোলা তুলতে ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গ জ্বলছে, বগটুই থেকে শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে না সরালে বাংলার পরিত্রাণ নেই।' এগরায় যার বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে সেই ব্য়ক্তি ভানু বাগের বাড়িও পাহারা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। প্রমাণ লোপাট ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। 

আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget