এক্সপ্লোর

Murshidabad Weather Update: আরও বাড়বে তাপমাত্রা, বিকেলের দিকে হাওয়া বইলেও থাকবে অস্বস্তি

Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বেড়েছে তাপমাত্রা। বর্তমানে রোদের তেজে বাড়ির বাইরে বেরনো দায় হয়ে উঠেছে। এ বারের গরমে তীব্র ভোগান্তি রয়েছে বলে আগেই জানিয়েছেন আবহবিদরা। এখনও পর্যন্ত সেই ইঙ্গিতই মিলছে। তবে মাঝে ক’দিন বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছিল। তবে এ বার ফের তাপমাত্রার বৃদ্ধি হতে চলেছে। 

শীতের আমেজ ফেব্রুয়ারিতেই মোটামুটি উধাও হয়ে যায়। মার্চের শুরু থেকে তাপমাত্রা বেড়েছে ভালই। তীব্র দাবদাহ শুরু না হলেও, গাত্রদহনের পরিস্থিতি উপস্থিত হয়েছে। বাড়ির বাইরে পা রাখলে অস্বস্তি বোধ হচ্ছে। বৃহস্পতিবারও সেই রেশই বজায় থাকবে। এ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তিও গত কয়েক দিনের তুলনায় বেশিই বোধ হবে।

বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই, ঝলমলে পরিষ্কার আকাশ 

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও রোদের লুকোচুরি খেলা দেখা যেতে পারে। সকালে বা বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি না হলেও, বিকেলের দিকে জোরে হাওয়া বইতে পারে জেলার একাধিক জায়গায়, ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। গত কয়েক দিনের তুলনায় বাড়বে তাপমাত্রাও। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে (District Weather Updates)। 

বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৫৩ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৭২ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩৭ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৫ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৭২ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, আরও চড়বে পারদ

সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৩১ মিনিট

সূর্যাস্ত- বিকেল ৫টা বেজে ৫১ মিনিট

আরও পড়ুন: Giant Hole on Sun: আয়তনে ২০টি পৃথিবীর সমান, চোখে পড়ল দৈত্যাকার সৌরগহ্বর, সূর্যের গায়ে থাবা বসাল কে!

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাধি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget