এক্সপ্লোর

Giant Hole on Sun: আয়তনে ২০টি পৃথিবীর সমান, চোখে পড়ল দৈত্যাকার সৌরগহ্বর, সূর্যের গায়ে থাবা বসাল কে!

Solar Danger: সূর্যের গায়ে তৈরি হওয়া ওই অন্ধকার অংশকে আপাতত ‘সৌরগহ্বর’ বলে উল্লেখ করছেন বিজ্ঞানীরা।

নয়াদিল্লি: গনগনে আগুনের গোলক। তার মধ্যে একচিলতে অন্ধকার। দেখলে মনে হবে, এক খাবলা মুঠোয় ভরে হয়ত তুলে নিয়েছে কেউ। সূর্যের গায়ে এমনই অন্ধকার অংশ চোখে পড়ল টেলিস্কোপে, যা আয়তনে পৃথিবীর চেয়ে প্রায় ২০ গুণ বড় বলে অনুমান বিজ্ঞানীদের (Giant Hole on Sun)।

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার চোখে পড়েছে সেটি

সূর্যের গায়ে তৈরি হওয়া ওই অন্ধকার অংশকে আপাতত ‘সৌরগহ্বর’ বলে উল্লেখ করছেন বিজ্ঞানীরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) চোখে পড়েছে সেটি। আমেরিকার আবহাওয়া এবং বায়ুমণ্ডল নিয়ে গবেষণা করা সংস্থা ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) যদিও যদিও বিপদের ইঙ্গিত দিচ্ছে (Solar Danger)।

NOAA-র তরফে প্রবল শক্তিশালী সৌরঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে (Geomagnetic Storm)। বলা হচ্ছে, ওই অন্ধকার অংশ আর কিছুই নয় বরং পৃথিবীর দিকে ধেয়ে আসা প্রবল বেগের সৌরবাতাসের স্থান পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া শূন্যতা।  ঘণ্টায় প্রায় ২৯ লক্ষ তিলোমিটার গতিতে সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে দাবি বিজ্ঞানীদের একাংশের। শুক্রবার সেটি পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: Maruti Suzuki Jimny: প্রথম পর্যায়ে ৯টি শহরে দেখা যাবে মারুতি জিমনি, ২৬ মার্চ থেকে রয়েছে ডিলারশিপে

এই মুহূর্তে পরিস্থিতিরর উপর নজর রয়েছে বিজ্ঞানীদের। পৃথিবীর উপর প্রবল শক্তিশালী সৌরঝড় আছড়ে পড়লে, তার প্রভাব কতটা হতে পারে, তা নিয়ে চলছে আলোচনা। তবে সৌরঝড়ের সঙ্গে নেমে আসা কণা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র, স্যাটেলাইট, মোবাইল, ইন্টারনেট, জিপিএস পরিষেবা তার দ্বারা প্রভাবিত হতে পারে।

গত ২৩ মার্চ নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি সূর্যের দক্ষিণ মেরুতে ওই সৌরগহ্বর প্রথম দেখতে পায়। ওই গহ্বরের মধ্যে দিয়েই মহাকাশে তীব্র গতিতে ধাবিত হয় সৌরঝড়। তীব্রতার নিরিখে তাকে G1 থেকে G5 পর্যন্ত বিভিন্ন স্তরে ভাগ করা হয়। সদ্য আবিষ্কৃত এই সৌরগহ্বরের আয়তন ৩ থেকে ৪ লক্ষ কিলোমিটার বলে জানা যাচ্ছে। অর্থাৎ পর পর ২০ থেকে ৩০টি পৃথিবীকে রাখলে যে আয়তন পাওয়া যাবে, তার সমান।

সূর্যের গায়ে যে কোনও সময় এই ধরনের গহ্বর দেখা যেতে পারে

নাসা-র দাবি অনুযায়ী, সূর্যের গায়ে যে কোনও সময় এই ধরনের গহ্বর দেখা যেতে পারে। তবে সাধারণত উত্তর এবং দক্ষিণ মেরুতেই বেশি করে চোখে পড়ে। দেখতে কালো মনে হয় কারণ ওই গহ্বরগুলি অপেক্ষাকৃত ঠান্ডা হয় এবং ঘনত্বও তুলনামূলক কম। মুক্ত ওই গহ্বরগুলির চৌম্বকীয় ক্ষেত্রও হয় একমুখী।

সেরা শিরোনাম

Electromagnetic Space Tiles: মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
মহাকাশে চুম্বকের বাড়ি, এবার স্বপ্ন সত্যি হওয়ার পালা? বদলে যেতে পারে ভবিষ্যৎ
Science News: পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
পশুপাখিরা কি মিথ্যে বলতে পারে? গবেষণায় নতুন তথ্য বেরোল
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
Science News: ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়
ডায়নোসর বেঁচে থাকলে পৃথিবী শাসন করতে পারত না পিঁপড়েরা, গ্রহাণু আছড়ে পড়াতেই এত বাড়বাড়ন্ত তাদের, উঠে এল গবেষণায়

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget