এক্সপ্লোর

Murshidabad Weather Update: পারদ নামতে পারে বেশ খানিকটা, আজ জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে

Murshidabad News: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: আসবে আসবে করেযাও বা এসে পৌঁছেছিল, ডিসেম্বর শেষ হওয়ার মুখেও লুকোচুরি খেলছে শীত। তাপমাত্রা নিম্নমুখী হলেও, সঠিক অর্থে শীতের দেখা মেলেনি। মাঝে শীতের আমেজ অনুভূত হলেও, ফের তা কেটে গিয়েছিল। তবে এ বার তাপমাত্রার পারদ ফের নামতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।  সেই অনুযায়ী,বুধবার শীতের আমেজ ভালই অনুভূত হবে মুর্শিদাবাদে। এ দিন মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে শীত শীত ভাব বজায় থাকবে। রোদ উঠবে বেলায়, তাতে অস্বস্তি হতে পারে।  রাতের দিকে ফের কমবে তাপমাত্রা। বিগত কয়েক দিনের তুলনায় তেমন বড় পরিবর্তন ঘটবে না। মুর্শিদাবাদের সামগ্রিক আবহাওয়া (Murshidabad Weather) জেনে নিন বিশদে।  

বুধবার বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা আকাশ

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে সকালের দিকে কমবে দৃশ্যমানতা। সকালের দিকে অথবা রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে জোরে হাওয়া বইতে পারে জেলার একাধিক জায়গায়। রাতের দিকেও দৃশ্যমানতাও কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে। ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া।

বুধবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা গত কয়েক দিনের তুলনায় ২ ডিগ্রি কম। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। তবে একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬১ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮০ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে।

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১২ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮০ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-বৃষ্টির সম্ভাবনা নেই, আরও নামবে তাপমাত্রা

সূর্যোদয়- সকাল ৬টা বেজে ১৮ মিনিট

সূর্যাস্ত- বিকেল ৪টে বেজে ৫৮ মিনিট

আরও পড়ুন: COVID Nasal vaccine: বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে, নেজাল ভ্যাকসিনের দাম বেঁধে দিল কেন্দ্র

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এ দিকে, সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষিকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে শীতের প্রাক্কালে, পুজোর ঠিক পর পর ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখেন কৃষকরা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে নিম্নচাপের জেরে চলতি সপ্তাহেও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget