এক্সপ্লোর

Murshidabad Weather: দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে

Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: অঝোরধারা বৃষ্টিতে পর পর কয়েক দিনে ভিজেছে রাজ্য। তবে এখনও অস্বস্তি রয়েছে গরমের। মাঝে নিম্নচাপের দৌলতে পারদ নেমে গিয়েছিল অনেকটাই। তীব্র দাবদাহ নেই এখন। তবে গরম রয়েছে মোটামুটি। শনিবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায় (Weather update)।  জোরে হাওয়া বইতে পারে।  আবহাওয়া দফতরের তরফে এমনই ইঙ্গিত মিলেছে। 

অগাস্ট মাসেও গরমের চোখরাঙানি বজায় রয়েছে। তবে বৃষ্টির জেরে ঠান্ডা ভাব অনুভূত হচ্ছিল। শনিবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায় (Murshidabad Weather) । তার জেরে কিছুটা নামবে পারদ। আকাশ মূলত মেঘলা থাকতে পারে বলে জানা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে এবং তা ৩০ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানা গিয়েছে। এদিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৬০ শতাংশ। ৬০ শতাংশ সম্ভাবনা বৃষ্টির রাতের দিকে। 

আজ দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায়

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা  থাকবে।  তাপমাত্রা খানিকটা কমবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।  তবে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া।(District Weather Updates)।  

শনিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৮৪ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৯ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তবে বৃষ্টি হলে মিলবে স্বস্তি।

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ৩১ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৭ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮৯ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে

সূর্যোদয়- সকাল ৫টা বেজে ১৬ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ০০ মিনিট

আরও পড়ুন: JU Student Death: হস্টেলে ছাত্রমৃত্যু-কাণ্ডে যাদবপুরের ৩ ছাত্র ইউনিয়নকে নোটিশ হাইকোর্টের

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এ দিকে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই বঙ্গ থেকে বিদায় নেয় শীত। তার জায়গায় তাপমাত্রার পারদ লাগাতার চড়তে থাকে। তবে স,সম্প্রতি বৃষ্টির জেরে স্বস্তি পান সকলে। ঠান্ডা ঠান্ডা ভাব থাকায় শেষবেলায় শীতের আমেজটুকু চেটেপুটে নিতে দেখা যায় সকলকে। তবে ২০২৩ সালে গ্রীষ্ম নিয়ে এখন থেকেই উদ্বেগ দেখা দিয়েছে। কারণ এ বারে দীর্ঘমেয়াদি গরমের পাশাপাশি রেকর্ড তাপমাত্রার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শুধু তাই নয়, যত দিন যাবে পারদ ক্রমশ সহ্যসীমার বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা। তাতে বিশেষত এশিয়ার দেশগুলিতে জলকষ্ট দেখা দেবে বলে সম্প্রতি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট।

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, লাইভ আপডেট
Suvendu Adhikari : 'নতুন যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে...', মন্ত্রিসভার বৈঠকের পর বড় সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : 'নতুন যে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে...', মন্ত্রিসভার বৈঠকের পর বড় সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর...
West Bengal: মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!
মদের দোকান থেকে কয়েকলক্ষ টাকা চুরি, মদের বোতল, কিসমিস ও খেজুর নিয়ে চম্পট!
Kajal Sheikh : মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক
মমতা-পন্থী শোভনদেবের কাছ থেকে খেলেন মিষ্টি, এবার জল্পনা বাড়ালেন ঋতব্রত-পন্থী এই বিধায়ক

ভিডিও

Arnab Cyclone Update News | ঝোড়ো হাওয়ায় অন্ধ্র-ওড়িশার উপকূলে উপড়ে গেছে বহু গাছপালা
Ritabrata Banerjee |
Sumit Roy | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায়কে আনা হল আলিপুর আদালতে
Indranil Sen Arrest News | ইন্দ্রনীল সেনকে CGO কমপ্লেক্স থেকে লালবাজার নিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ
ED Investigation: পুজো পরিক্রমার নামে প্রতারণার অভিযোগ, সল্টলেকে ফের ED দফতরে Indranil Sen

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget