এক্সপ্লোর

Nabanna Abhijaan: নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত কনস্টেবল, ASI, হোমগার্ড-সহ ৫ পুলিশকর্মী !

Nabanna Abhijaan Police Injured Hospitalised: নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত ৫ পুলিশকর্মী, এদের মধ্যে ৩ জন ভর্তি SSKM-এ

কলকাতা: নবান্ন অভিযানে ধুন্ধুমার, আহত ৫ পুলিশকর্মী। জানা গিয়েছে, ৫ পুলিশকর্মীর মধ্যে রয়েছেন আহত কনস্টেবল, ASI, হোমগার্ড। SSKM-এ চিকিৎসাধীন রয়েছেন আহত ৩ পুলিশকর্মী। আহত ASI জগবন্ধু সাহু, কনস্টেবল নিমাই মণ্ডল।

আরও পড়ুন, 'CBI কী করছে ? শুভেন্দুকে জিজ্ঞেস করুন, আমি জানি, দিদি-মোদির সেটিং আছে..', অভয়া মঞ্চের অভিযানে বিস্ফোরক শ্রীলেখা

এদিকে, কারও পিঠে কালশিটের দাগ, কারও পোশাক ছিড়ে দেওয়ার অভিযোগ। পার্কস্ট্রিটে শুভেন্দু অধিকারীদের মিছিলে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধে পাল্টা প্রতিবাদ। পুলিশকে চুড়ি, শাঁখা-পলা, জুতো দেখিয়ে বিক্ষোভ দেখালেন আন্দোলনকারীরা।  তাঁদের ডাকে নবান্ন অভিযান। সেখানে তাঁরাই আক্রান্ত বলে অভিযোগ। শনিবার নবান্ন অভিযানের দিনে অভয়ার মা-কেই পুলিশ মারধর করেছে বলে অভিযোগ। তাঁর কপাল ফুলে গেছে। ভেঙেছে হাতের শাঁখা। 

অন্য়দিকে, শনিবারই নবান্ন অভিযানে নেমে, কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে বেলাগাম আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, 'মমতাকে প্রাক্তন করব। চোর ভাইপোকে জেলে ঢোকাব। আর মনোজ ভার্মাকে যেখানে ঢোকানোর সেখানে ঢোকাব। ' শনিবার হাওড়ায় পুলিশের সামনেই চুড়ি-শাঁখা পলা তুলে ধরে বিক্ষোভ দেখানো হয়।

এক আন্দোলনকারী বলেন, 'পুলিশ প্রশাসনের উদ্দেশ্য়ে রাখি নয় চুড়ি, চুড়ি। আপনাদের আমরা চুড়ি দিতে চাই। আপনারা চুড়ি পরে, শাড়ি পরে ঘরে বসে থাকুন। আপনারা দলদাস।  আপনাদের রাখি দিয়ে সম্মান দেব না। আমরা আপনাদের চুড়ি দিয়ে সম্মান জানাব। আপনাদের উদ্দেশ্য়ে আজকে রাখির দিনে চুড়ি গিফ্ট করতে চাই আমরা। পুলিশ প্রশাসনকে  আমরা চুড়ি দিতে চাইছি,চুড়ি।'

  শুভেন্দু অধিকারী বলেন, 'লাঠি দিয়ে পিটিয়েছে। আমিও এক ঘা খেয়েছি। কাকে বাদ দিয়েছে? সাধু-সন্ত, মহিলা, শাঁখা-পলা ভেঙেছে। জাতীয় পতাকা ছিঁড়েছে। কী করেনি মনোজ ভার্মার পুলিশ! কী করেনি বলুন! ১০০-র বেশি আহত। ১৮ জন হাসপাতালে।' তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, নবান্ন অভিযানের নামে চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপির ক্য়াডার বাহিনীর। নেতৃত্বে শুভেন্দু অধিকারী। অভিযোগ, আঘাতপ্রাপ্ত হয়েছেন অভয়ার মা। আমরা জানি, শোকের সময় মানুষের রাজনৈতিক ফাঁদ বিচার করা সম্ভব হয় না। তাই উনি অনেকরকম কথা বলেছেন।'এরপরই পার্ক স্ট্রিটে পুলিশের উদ্দেশে দেখানো হয় জুতো। 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget