এক্সপ্লোর

BJP Leader Threats : 'হাঁসখালি ছোট ব্রিজের নীচে তৃণমূলের মস্তানদের নিথর শরীর পড়ে থাকবে', হুঁশিয়ারি বিজেপি নেতার

Hanskhali Case : হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গতকাল অর্থাৎ ৫ এপ্রিল কালা দিবস পালন করে বিজেপি

সুজিত মণ্ডল, হাঁসখালি (নদিয়া) : হাঁসখালিকাণ্ডে (Hanskhali Cae) কার্যত উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। গতকালই সেই ঘটনার একবছর অতিবাহিত হয়েছে। এনিয়ে বিজেপির কালা দিবসের (Black Day) মঞ্চ থেকে সুর চড়ান নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক দিলীপ মুহুরি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আগামী দিনে হাঁসখালি ছোট ব্রিজের পাশে বিজেপির কর্মীরা হাতে কাঁচা বাঁশের ডাণ্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আগামী পঞ্চায়েত নির্বাচনে হাঁসখালি ছোট ব্রিজের নীচে তৃণমূল কংগ্রেসের মস্তানদের এক একটি নিথর শরীর পড়ে থাকবে।' যদিও এনিয়ে পাল্টা জবাব দিয়ে তৃণমূল বলেছে, 'বাংলার শান্তিকামী মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী। মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, মানুষ সর্বতোভাবে প্রতিহত করবে ভারতীয় জঞ্জাল পার্টির অশুভ প্রয়াসকে।'

হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় গতকাল অর্থাৎ ৫ এপ্রিল কালা দিবস পালন করে বিজেপি। আয়োজন করা হয় প্রতিবাদ সভার। সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা আসার আগে প্রতিবাদ সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলার বিজেপি নেতৃত্বরা। 

সে সময় নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক দিলীপ মুহুরি তৃণমূলকে উদ্দেশ্য করে বলেন, 'আগামী পঞ্চায়েত নির্বাচনে হাঁসখালি পঞ্চায়েত সমিতিতে, বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচনের গণনা হবে। আগামী দিনে হাঁসখালি ছোট ব্রিজের পাশে বিজেপির কর্মীরা হাতে কাঁচা বাঁশের ডাণ্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তৃণমূল কংগ্রেসের মস্তানদের হাঁটুতে কত শক্তি আমরা দেখতে চাই। আগামী পঞ্চায়েত নির্বাচনে হাঁসখালি ছোট ব্রিজের নীচে তৃণমূল কংগ্রেসের মস্তানদের এক একটি নিথর শরীর পড়ে থাকবে, যদি আগামী দিনে গণতন্ত্রকে খুন করার চেষ্টা হয়।'

যদিও বিজেপি নেতার এই বক্তব্য নিয়ে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায় বলেন, 'শান্তি, সম্প্রীতি, গণতন্ত্রের পীঠস্থান বাংলা। সেই বাংলাকে অশান্ত করবার জন্য সর্বতোভাবে ভারতীয় জঞ্জাল পার্টি চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার শান্তিকামী মানুষ সম্প্রীতিতে বিশ্বাসী, মানুষ গণতন্ত্রে বিশ্বাসী, মানুষ সর্বতোভাবে প্রতিহত করবে ভারতীয় জঞ্জাল পার্টির অশুভ প্রয়াসকে।'

প্রসঙ্গত, হাঁসখালির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতার ছেলে মূল অভিযুক্ত (TMC Leader's Son Main Accused) ব্রজগোপাল গয়ালি। তদন্তভার পাওয়ার পরে আরও তিন জনকে গ্রেফতার করে সিবিআই (CBI)।

আরও পড়ুন ; হাঁসখালিকাণ্ডের এক বছর, কালা দিবস পালন বিজেপির !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের জের, ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, তালিকায় কোন কোন হোটেল?
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget