এক্সপ্লোর

Hanskhali Case : হাঁসখালিকাণ্ডের এক বছর, কালা দিবস পালন বিজেপির !

Nadia: ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতার ছেলে

হাঁসখালি : নদিয়ার হাঁসখালিতে (Hanskhali নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় কালা দিবস পালন বিজেপির। হাঁসখালিকাণ্ডের এক বছর, কালা দিবস পালন গেরুয়া শিবিরের। ওই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতার ছেলে মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালি। তদন্তভার পাওয়ার পরে আরও তিন জনকে গ্রেফতার করে সিবিআই।

কী ঘটেছিল ?

গত বছর গোড়ার দিকে নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে নাবালিকা প্রেমিকাকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। পরের দিন মৃত্যু হয় ওই নাবালিকার। অভিযোগ, নিজের জন্মদিনের অনুষ্ঠানে বছর ১৪-র প্রেমিকাকে মদ খাইয়ে ধর্ষণ করে ওই যুবক। এরপর অপরিচিত মহিলাকে দিয়ে প্রেমিকাকে বাড়ি পাঠায় অভিযুক্ত। বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। পরের দিন ভোরে মৃত্যু হয় ওই কিশোরীর।

পুলিশকে না জানিয়ে দেহ সত্কার করলেও, তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। ভয় দেখানোয় অভিযোগ জানাতে দেরি হয়েছে বলে দাবি করে মৃতের পরিবার।

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে প্রথমে রাজ্যে সিট গঠন করে তদন্ত করলেও যবনিকা টানে কলকাতা হাইকোর্ট। এই মামলায় নাম জড়ায় রাজ্যের শাসকদলের। এরপরেই এই বহু বিতর্কিত মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কেই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

এই ঘটনার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ঝড় ওঠে বাংলা জুড়ে। নির্যাতিতা এবং প্রধান অভিযুক্ত ব্রজগোপাল গোয়ালার মধ্যে সম্পর্ক আগে থেকেই ছিল বলে উল্লেখ করেন তিনি। যেহেতু ধর্ষণের পরে নির্যাতিতাকে দাহ করে ফেলা হয়, তাই কী করে কিছু প্রমাণ হয়, এই প্রশ্নও তোলা হয়। আর এরপরেই গেরুয়া শিবির ময়দানে নামে। মৃতার বাড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বাড়ি ডেকে এনে অনুষ্ঠানের রাতে ধর্ষণ করা হয়, এমনই অভিযোগ ওঠে তৃণমূল নেতার ছেলে এবং তাঁদের বন্ধুদের বিরুদ্ধে। এদিকে ধর্ষণের পর অসুস্থ হয়ে নির্যাতিতার মৃত্যু হয়।

এদিকে হাঁসখালিকাণ্ডে (Hanskhali Case) ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্য সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সূত্রে জানা যায়, ছেলে ব্রজ কী করেছে তা সব জানতেন তৃণমূল নেতা (TMC)। ধৃতদের জেরা করে মেলে এই তথ্য, দাবি করে সিবিআই(CBI)। সূত্রের খবর, হুমকি দিতে এবং ভয় দেখাতে নির্যাতিতার বাড়িতে লোক পাঠান মূল অভিযুক্তের বাবা। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তৃণমূল নেতা, এমনই খবর পাওয়া যায় সূত্রে। 

আরও পড়ুন ; হাঁসখালি ধর্ষণ মামলায় নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget