এক্সপ্লোর

Nadia News: মহিলা কনস্টেবল ধর্ষণের শিকার, কেন থানাকে জানাল না BSF!

BSF Constable Physical Assault: সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ।

আবির দত্ত, সন্দীপ সরকার ও সত্য়জিৎ বৈদ্য়: নদিয়ার (Nadia News) কৃষ্ণগঞ্জে ক্যাম্পেই বিএসএফ-এর মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ কোম্পানি কম্যান্ডারের বিরুদ্ধে (BSF Constable Physical Assault)। কিন্তু স্থানীয় থানায় বিএসএফ এ বিষয়েই কিছু জানায়নি! নির্য়াতিতাকে শারীরিকভাবে পরীক্ষার পর, এসএসএসকেএম-এর তরফে বলা হয়, থানায় অভিযোগ জানাতে। বিএসএফের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।  

নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবিরে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ

সীমান্ত সুরক্ষার দায়িত্ব যাঁদের হাতে, তাঁদের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবিরে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠল কোম্পানি কম্যান্ডারের বিরুদ্ধে, যিনি কিনা এক জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার। শনিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত BSF ক্য়াম্পে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনীতি।

মঙ্গলবার বিষয়টি নিয়ে মুখ খোলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, "আমার কাছে খবর এসেছে, একজন বিএসেফ কনস্টেবল মহিলা, তিনি নাকি ধর্ষণের শিকার হয়েছেন! আমি বিশদ খবর নিয়ে জানাব। বিএসএফ-কেও আইনের মধ্য়ে থেকেই চলতে হয়।"

প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় BSF-এর মহিলা কনস্টেবলকে। কিন্তু স্থানীয় থানায় BSF-এর তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। বরং নির্যাতিতাকে সোজা নদিয়া থেকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে চলে আসা হয়। শারীরিক পরীক্ষার পর SSKM-এর তরফেই থানায় অভিযোগ জানাতে বলা হয়। তাতে কিছুটা স্থিতিশীল হয়ে BSF-এর কয়েক জন আধিকারিককে সঙ্গে নিয়ে ভবানীপুর থানায় এসে লিখিত অভিয়োগ জানান ওই মহিলা কনস্টেবল। 

আরও পড়ুন: Kajal Seikh: ‘খুন হয়ে যেতে পারি যে কোনও মুহূর্তে,’ আশঙ্কিত তৃণমূলের কাজল শেখ

পরে ভবানীপুর থানার পুলিশ সেই অভিযোগ কৃষ্ণগঞ্জে পাঠায়। কিন্তু প্রশ্ন উঠছে, শিবিরে মহিলা কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় কেন নীরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? রাজ্যের শাসক দল তৃণমূল এই প্রশ্ন তুলেছে। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "BSF-এর এক্তিয়ার বাড়ানো হয়েছে। অনেক ভাল, দারুণ কিছু হল, এই প্রমাণ! স্বরাষ্ট্রমন্ত্রী চুপ কেন, কেন চুপ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী? BSF কেন চুপ? বিজ্ঞপ্তি নেই কেন? আর এখানে একটা রেইড হলেও তো ফলাও করে দেখানো হয়!"

যদিও এ নিয়ে প্রশ্ন করলে, বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "ওঁকে বলুন, কামদুনি কাণ্ড ঘটেথিল আজ থেকে কত বছর আগে? যারা ধর্ষণ করেছিল, তাদের কি সাজা হয়েছে? একটি ট্যুইট করে বলতে বলুন না! হাঁসখালিতে কি সাজা হয়েছিল? দিল্লিতে একই সময় নির্ভয়াকাণ্ড। সমস্ত অপরাধীদের সাজা হয়ে গিয়েছে।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, অভিযুক্ত কোম্পানি কম্যান্ডারকে সাসপেন্ড করা হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই ঘটনায় পৃথক ভাবে তদন্ত করছে পুলিশও।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
TMC News: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না
North 24 Pargana News: মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
মদের আসরে মায়ের নামে কটূক্তি, তারপরেই ভয়ঙ্কর ঘটনা জগদ্দলে, কী ঘটেছে ?
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস

ভিডিও

Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget