এক্সপ্লোর

Kajal Seikh: ‘খুন হয়ে যেতে পারি যে কোনও মুহূর্তে,’ আশঙ্কিত তৃণমূলের কাজল শেখ

Kajal Seikh: পঞ্চায়েত নির্বাচনের আগে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ শাসক নেতার।

কলকাতা/বীরভূম: জেলে বসে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) বীরভূমের (Birbhum News)সংগঠন চালাচ্ছেন বলে কয়েক দিন আগেই মুখ খুলেছিলেন। এ বার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। যে কোনও মুহূর্তে তাঁকে খুন করে দেওয়া হতে পারে, বাড়ির লোকজন তাই তটস্থ থাকেন বলে মন্তব্য করলেন কাজল। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। 

বাড়ির লোকজন তটস্থ বলে মন্তব্য করলেন কাজল

বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল। মঙ্গলবার খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, "বাড়ি থেকে বেরনোর সময় মা শঙ্কিত থাকেন। হয়ত ছেলেটা আর ফিরে আসবে না। আমার ঘরে ও বাইরে শত্রু, আমি জানি। যে কোনও মুহূর্তে, যে কোনও স্থানে আমার প্রাণহানি ঘটতে পারে। আমি এসবে ভয় করি না।" 

গরুপাচার মামলায় জেলে গেলেও, সেখান থেকেই অনুব্রত বীরভূমের সংগঠন চালাচ্ছেন বলে অতি সম্প্রতিই মন্তব্য করেছিলেন কাজল। কাজলের দাবি ছিল, হতে পারে বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে জেল থেকে ফোনে যোগাযোগ রাখছেন অনুব্রত। অনুব্রতর নির্দেশ মতোই বীরভূমে সংগঠন চলছে বলেও দাবি করেন। ফোন চেক করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেন কাজল। 

আরও পড়ুন: SSC Case: ধৃতদের মুখে উল্লেখ বার বার, নিয়োগ দুর্নীতিতে ‘কালীঘাটের কাকু’র ভূমিকা ঘিরে জল্পনা

শুধু তাই নয়, বোলপুরে কোর কমিটি থেকে অব্যাহতিও চেয়ে বসেন কাজল। জানান, কয়েক জন মিলে চক্রান্ত করে কোর কমিটির বৈছক করছেন না, যাতে তিনি যোগ দিতে না পারেন, কাজ করতে না পারেন। এমনকি একবার বৈঠক ছেড়েও তিনি চলে যান বলে মন্তব্য করেন। এর পর থেকেই কাজলকে ঘিরে অস্বস্তি তৈরি হয়েছিল বীরভূম জেলা তৃণমূলে। সেই আবহেই কাজল খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করায় শুরু হয়েছে জল্পনা। 

জেল থেকে অনুব্রত সংগঠন চালাচ্ছেন বলে মন্তব্য করেন কাজল

উল্লেখ্য, অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম নিজে দেখবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দেন, কেন্দ্রীয় সংস্থাগুলিকে দিয়ে ভয় দেখানো হচ্ছে বীরভূমের মানুষজনকে। তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করছেন। নিজে বীরভূম দেখবেন তিনি। তবে বীরভূম নিজে দেখবেন বললেও, অনুব্রতর পাশেই যে দল রয়েছে, সে কথাও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget