এক্সপ্লোর

Nadia News: বাঁশের ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ল যাত্রী বোঝাই গাড়ি

Nadia Car Accident: নদিয়ায় বাঁশের ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ল যাত্রী বোঝাই গাড়ি। কী করে হল এমন দুর্ঘটনা, তদন্তে নেমেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: বাঁশের ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ল যাত্রী বোঝাই বোলেরো গাড়ি। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার (Nadia) কৃষ্ণগঞ্জের শিবনিবাস এলাকায়।

কী করে ঘটল এই দুর্ঘটনা ?

জানা গিয়েছে, তিন মদ্যপ ব্যক্তি শিবনিবাস মন্দির থেকে কৃষ্ণনগর যাওয়ার জন্য কংক্রিটের ব্রিজ থাকলেও ওই নড়বড়ে বাঁশের ব্রিজ দিয়ে পারাপার করার চেষ্টা করেন তাঁরা বলে দাবি স্থানীয়দের। স্থানীয় ঘাট মালিক তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা তাঁর কথা না শুনে ওই ব্রীজ দিয়েই পাড় হওয়ার চেষ্টা করে। নদীর মাঝখানে যেতেই হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে চূর্ণী নদীতে পড়ে যায় যাত্রী-সহ গাড়িটি। মুহুর্তেই গাড়িটি চূর্ণী নদীর জলে তলিয়ে যায়।স্থানীয়দের তৎপরতায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা।  ওই তিন ব্যক্তিকে জেরা শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। কী উদ্দেশ্যে তারা এই ব্রীজ পার হওয়ার চেষ্টা করেছিলেন, তা জানারও চেষ্টা করছে পুলিশ। 

গতবছর জলস্রোতে ভেসে গিয়েছিল বিশাল ট্রাক

প্রসঙ্গত, গতবছর সেপ্টেম্বরে বৃষ্টির জলের তোড়ে হঠাৎ করেই হড়পা বান দেখা দিয়েছিল মালবাজারের (Malbazar) মাল নদীতে। তাতে আটকে পড়েছিল বিশাল ট্রাক (Truck)। তীব্র জলস্রোতে ভেসে গিয়েছিল বলে পরে জানা গিয়েছিল। কপাল জোরে রক্ষা পেয়েছিল সেবার ট্রাকের ড্রাইভার শিপেন রায় এবং খালাসী। মূলত, গাড়ি পরিষ্কার করার জন্য মূল নদীর পাশের অংশে ট্রাক নামিয়ে ধোয়ার কাজ চলছিল। হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় বাকিরা তীরে উঠে আসতে পারলেও আটকে পড়েন ট্রাকের ড্রাইভার এবং খালাসী। এরপর জলের স্রোত ক্রমশ বাড়তে শুরু করছিল। প্রথম দিকে ট্রাকের মাঝামাঝি পর্যন্ত জল থাকলেও কিছু সময় পরই সেই জল উঠে আসে গাড়ির কাচ পর্যন্ত।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

উদ্ধারকার্যে আনা হয়েছিল ক্রেন

পরবর্তীতে জেসিবির সাহায্যে দড়ি দিয়ে উদ্ধার করা হয় ট্রাকের মধ্যে আটকে পড়া দুই কর্মীকে। প্রাথমিক পর্যায়ে আবহাওয়া সাধারণ থাকলেও কিছুক্ষণ পরেই সেবার মালবাজারে শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। এই কারণে উদ্ধারকার্য বাধা প্রাপ্ত হয়েছিল। জলের স্রোত এতটাই বেশি ছিল যে ঠিক যেই জায়গায় ট্রাকটি ছিল তার থেকে প্রায় ৭০ মিটার দূরে এসে একটি বড় পাথরে আটকে পড়েছিল ট্রাকটি। এরপর ট্রাক উদ্ধারে নিয়ে আসা হয়েছিল বিশালাকার ক্রেন।  

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget