এক্সপ্লোর

Nadia Crime News : কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি নাকাশিপাড়া, অভিযুক্ত তৃণমূল

Police : ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

প্রদ্যোৎ সরকার ও আশিস বাগচী, নদিয়া : পলাশিপাড়ার পর এবার নদিয়ার (Nadia) নাকাশিপাড়া। পঞ্চায়েতের বোর্ড গঠনের পর নদিয়ায় ফের চলল গুলি। কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শিশু, মহিলা-সহ অন্তত ১৫ জন আহত বলে দাবি। আহতদের শক্তিনগর জেলা  হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় ৫ তৃণমূল কর্মীকে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ (Nakashipara Police Station)।

প্রসঙ্গত, ২৩ আসনের হরনগর গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল (TMC)। বাকি ১০টি আসনে ভোট হলে কংগ্রেস ২টি এবং তৃণমূল ৮টি আসনে জেতে। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। গতকাল বেছে বেছে কংগ্রেস সমর্থকদের বাড়িতে ঢুকে ছররা গুলি ছোড়া হয়। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের। এর আগে পলাশিপাড়ায় গুলিবিদ্ধ হন এক SUC কর্মী। 

ফের ভোট পরবর্তী সন্ত্রাস! আবার চলল গুলি! SUC-র পর এবার আক্রান্ত কংগ্রেস! মহিলা থেকে বৃদ্ধা, এমনকি নিস্তার পেল না শিশুরাও। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে থেকেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে রবিবার রাতে বেছে বেছে কংগ্রেস কর্মীদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস কর্মীদের অভিযোগ, তাঁদের বাড়িতে ঢুকে ছররা গুলি (Pelet Gun) চালায় প্রায় ১৫ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। 

২ শিশু, ৬ জন মহিলা-সহ প্রায় ১৫ জন গুরুতর জখম হয় বলে অভিযোগ। নাকাশিপাড়ার আক্রান্ত কংগ্রেস কর্মীর অভিযোগ, 'যাঁকে পেয়েছে তাকে গুলি করেছে। বাচ্চা, বড়, মানে যেই ছিল, তাঁকেই গুলি করেছে।' কংগ্রেসের (Congress) অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। 

রাতেই আহতদের বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তোলেন আক্রান্ত কংগ্রেস কর্মীরা। মঙ্গলবার সকালে শক্তিনগর হাসপাতালে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। আহত কংগ্রেসকর্মীদের সঙ্গে কথা বলেন। তদন্তে নেমে এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আরও পড়ুন- স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন ! কামালগাজিতে তীব্র চাঞ্চল্য

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget