এক্সপ্লোর

South 24 Parganas Crime News : স্কুটার থেকে নামিয়ে ব্যবসায়ীকে গুলি করে খুন ! কামালগাজিতে তীব্র চাঞ্চল্য

Murder : অভিযোগ, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

সৌমিত্র কুমার রায়, রঞ্জিত হালদার ও প্রকাশ সিনহা, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কামালগাজির ফরতাবাদে স্কুটার থেকে নামিয়ে যুবককে গুলি করে খুন। মৃতের নাম শাহিদ মণ্ডল। বছর পঁচিশের শাহিদ বাবার আলু-পিঁয়াজের ব্যবসা দেখাশোনা করতেন। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই গতকাল টাকা কালেকশন করে ফিরছিলেন ওই যুবক।

অভিযোগ, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বহুতলের নিরাপত্তা রক্ষী দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতেই ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police Station)। এলাকায় ভাল ছেলে বলে পরিচিত শাহিদ কী কারণে খুন হলেন, তা নিয়ে অন্ধকারে প্রতিবেশীরা। 

যাদবপুরকাণ্ডের মধ্যেই শহরে ফের রহস্যমৃত্যু! ঢাকুরিয়া, বাঘাযতীনের পর এবার কামালগাজি। নরেন্দ্রপুর থানা থেকে মাত্র ৫০০ মিটার দূরে যুবক খুন ! কী কারণে খুন, তা নিয়ে এখনও ধোঁয়াশা। পরিবার সূত্রে খবর, রাতে টাকা কালেকশন করে স্কুটারে করে ফিরছিলেন ওই ব্যবসায়ী যুবক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফরতাবাদ এলাকায় একটি আবাসনের সামনে তাঁর স্কুটার আটকে গুলি করে ৩ দুষ্কৃতী। তাদের সবার মাথা ঢাকা ছিল হেলমেটে।

বহুতলের নিরাপত্তারক্ষী খবর দেন স্থানীয়দের। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, খুনের মামলা রুজু করা হয়েছে। যেখানে ঘটনাটি ঘটেছে, সেখানে কোনও সিসিটিভি (CCTV Camera) নেই। বাইপাসের অন্যান্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে গত ৩ তারিখ, বাঘাযতীন রামঠাকুর আশ্রম এলাকায় এক রিকশচালককে খুনের অভিযোগ ওঠে আরেক রিকশচালকে বিরুদ্ধে। গত ৩০ জুলাই ঢাকুরিয়ায় মদের দোকানে বচসার জেরে এক ক্রেতাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারধর করেন দোকানের কর্মচারী। দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ে হাড় হিম করা ছবি! ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্রেতার। এরপরেই এলাকায় আছড়ে পড়ে স্থানীয়দের রোষ। এইসব ঘটনার রেশ কাটতে না কাটতে, যুবক খুন কামালগাজিতে।      

আরও পড়ুন- ওষুধ আছে, কিন্তু নেই র‍্যাগিং-রোগ রুখতে প্রয়োগ ! দেড় দশক আগেই রাঘবন কমিটির সুপারিশে ঠিক কী কী ছিল ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
Abhishek Banerjee: 'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
'সেবাশ্রয়' নিয়ে আরও বিপাকে অভিষেক, রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা ববি
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget