এক্সপ্লোর

Nadia News: নদিয়ার 'এই গ্রামে বছরে ৪ টি শিশু জন্ম নেয়..', সরকারি আধিকারিক কোথা থেকে দিলেন প্রায় ৫ হাজার জন্ম সার্টিফিকেট ?

Nadia WB Government Officer Arrested : নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা দু'নম্বর পঞ্চায়েতে উঠে এল বিস্ফোরক অভিযোগ ! গ্রেফতার সরকারি এক আধিকারিক-সহ আরও ৩

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার হাঁসখালি ব্লকের বগুলা দু'নম্বর পঞ্চায়েতে ৪৮৮৮ টি জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগে সরকারি এক আধিকারিক-সহ আরও ৩ পঞ্চায়েত কর্মী গ্রেফতার। পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন পঞ্চায়েতের সরকারি এক আধিকারিক সহ আরও ৩ কর্মী। ঘটনাটি বগুলা দুই নম্বার গ্রাম পঞ্চায়েতের।অভিযোগ, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বগুলা দুই নম্বার গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। সেই সময় ব্যাপক দুর্নীতি হয়েছে বলেই দাবি করেন রাণাঘাট উত্তর- পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস।

নদিয়াকাণ্ডে গ্রেফতার সরকারি এক আধিকারিক-সহ আরও ৩

দুর্নীতির দায়ে পঞ্চায়েত সেক্রেটারি সহ আরো তিন জন গ্রেফতার। ধৃতদের শুক্রবার রাণাঘাট মহকুমা আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এর আগেও একাধিক অভিযোগ উঠছিল বিভিন্ন রকম দুর্নীতির। এবার জাল জন্ম সার্টিফিকেট দেওয়ার অভিযোগ ছাড়াও রয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ। আর এই দুর্নীতির কারণে গ্রেফতার হয় বগুলা দুই নম্বার গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি প্রকাশ রায় সহ আরও তিনজন। হাঁসখালি থানার পুলিশ দুর্নীতি ও জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগে মোট চারজনকে গ্রেফতার করেছে।

নদিয়ার 'এই গ্রামে বছরে ৪ টি শিশু জন্ম নেয়..', তাহলে কী করে ?

এই ঘটনা নিয়ে বগুলা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা বিশ্বাস বর্মন জানান, পুলিশ পুলিশের মত কাজ করবে। এ বিষয়ে কিছু বলার নেই।হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী বিশ্বাস বলেন, মোট ৪৮৮৮টি ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরি করা হয়েছে। যেটা কোনোভাবেই সম্ভব নয়। যেখানে একটা পঞ্চায়েতের একটা গ্রামে বছরের তিনটে থেকে চারটে শিশু জন্মায়, সেক্ষেত্রে এই বিপুল শিশু জন্মের যে সার্টিফিকেট তৈরি হয়েছে, তার সম্পূর্ণ জাল। 

আরও পড়ুন, নলি কেটে খুন করল কে? হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই, 'সুস্থ হলেই গ্রেফতার..', ট্য়াংরাকাণ্ডে বড় সিদ্ধান্ত পুলিশের !

এ ব্যাপারে হাঁসখালি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির রায় বলেন, সম্পূর্ণ দু'নম্বরই করে জাল জন্ম সার্টিফিকেট  করা হয়েছে। শুধু চারজনকে গ্রেফতার করলে হবে না, এর সঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও গ্রেফতার করতে হবে।। কারণ তিনি বিষয়টা এড়িয়ে যেতে পারেন না।তবে আঠারো মাসে ৪৮৮৮টি জন্ম সার্টিফিকেট জাল করা হয়েছে, তার প্রমাণ হাঁসখালি থানার পুলিশ পেয়েছে। একজন অভিযোগ করেছেন তার ভিত্তিতেই সরকারি চারজন কর্মচারী গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Abhishek Banerjee Party Office: অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
অভিষেকের পার্টি অফিসের ভাঙা অংশের বৈধ কাগজই নেই, লিপস অ্যান্ড বাউন্ডসের দাবি খারিজ রাজ্যের
Sudip Banerjee : ‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
‘বেইমান’, ‘চোর’, সুদীপ ! পাড়া ছেয়ে গেল পোস্টারে, একসঙ্গে ছাপিয়েছেন কুণাল-তাপস? উত্তর কলকাতায় চাঞ্চল্য
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget