এক্সপ্লোর

Kaliganj By Election: নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট শুরুর আগেই অশান্তি, কাঠগড়ায় শাসকদল

Kaliganj By Election: বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আবির দত্ত, নদিয়া : নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট শুরুর আগেই অশান্তি। অনন্তপুর অঞ্চলের ২০৪ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। কংগ্রেস এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মীরা ওয়ান হরিজন প্রাথমিক বিদ্যালয়ের ২১ নম্বর বুথে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ। বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দুটি ঘটনাতেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

বিজেপি প্রার্থীরও অভিযোগ, ২টি বুথ থেকে তাঁদের এজেন্টকেও বের করে দেওয়া হয়েছে। বসতে দেওয়া হয়নি। মীরা ওয়ান বড়চাঁদগড় ২১ এবং ৫৬ নম্বর বুথে এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী আশিস ঘোষ। তিনি ওই দুই বুথে যাবেন বলেও জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের তির সরাসরি তৃণমূলের দিকেই তুলেছেন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী। আশিস ঘোষের কথায়, 'এটা টিএমসির কালচার। বুথ জ্যাম, ছাপ্পা, রিগিং। এরা জানে কালীগঞ্জ বিধানসভায় পায়ের তলায় মাটি নেই। জনগণ ওদের পক্ষে নেই। এটা চলতেই থাকবে। আমরা এটা রুখে দেব।' 

ইভিএম নিয়েও অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। ১৬৮ নম্বর বুথে ইভিএম- এ সমস্যা দেখা দিয়েছে। বিজেপি প্রার্থীর অভিযোগ, 'এটাও ওদের একটা পরিকল্পনা। সকাল সকাল আমাদের যে ভোটাররা আসেন তাঁদের ডিস্টার্ব করার একটা প্রবণতা ওরা দেখাবে। সেটা শুরু হয়েছে। আমি এখনই যাব।' এর পাশাপাশি বিজেপি প্রার্থী আশিস ঘোষ এও বলেছেন যে, নির্বাচন কমিশনে তাঁরা তাঁদের অভিযোগ জানিয়েছেন। কংগ্রেসের তরফেও এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের তরফেও নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই ভোট দিয়েছেন কালীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী আশিস ঘোষ। 

উপনির্বাচন ঘিরে কালীগঞ্জে কড়া নিরাপত্তা। ১৬২টি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ। কমিশন সূত্রে খবর, এবার ১০০ শতাংশ বুথেই থাকছে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। নজরদারির জন্য রাজ্য, জেলা এবং বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি স্তরে নজরদারিতে থাকবেন একজন নোডাল অফিসার। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের মধ্যে ত্রিমুখী লড়াই। ২০১১ ও ২০২১-এর বিধানসভা ভোটে কালীগঞ্জ দখল করেছিল তৃণমূল। ২০২৪-এর লোকসভা ভোটের ফলের নিরিখেও এই কেন্দ্রে এগিয়ে শাসক দল। এবার কী হবে? উত্তর মিলবে ২৩ জুন। 

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget