এক্সপ্লোর

DYFI Rally: দুর্নীতির প্রতিবাদে দুই জেলায় রাস্তায় SFI, DYFI, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তুলকালাম পরিস্থিতি

SFI-DYFI: মিছিল ঘিরে গন্ডগোল হতে পারে আঁচ করে, আগে থেকেই জল কামান রাখা হয়েছিল। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

কৃষ্ণনগর: শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে পথে। কৃষ্ণনগরে ডিওয়াইএফআই অভিযান ঘিরে ধুন্ধুমার। কেউ উঠে পড়লেন ব্যারিকেডের উপরে, কোথাও ব্যারিকেড ভেঙেই এগিয়ে চলল মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা। পুলিশের বসানো ব্যারিকেড আন্দোলকারীরা ভেঙে ফেলেন বলে অভিযোগ। জেলা পরিষদ অফিসের সামনে বাম বিক্ষোভে তুলকালাম। জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড টপকানোর চেষ্টা আন্দোলনকারীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধল। একই সঙ্গে কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযানে উত্তেজনা। 

নদিয়া এবং কোচবিহারে পথে নামে SFI এবং DYFI, তাতেই ধুন্ধুমার

শিক্ষাক্ষেত্র থেকে বাকি যাবতীয় দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগর এবং কোচবিহারে পথে নামে SFI এবং DYFI. অবিলম্বে ছাত্র সংগঠনের নির্বাচন করতে হবে, পঞ্চায়েত নির্বাচন করতে হবে সুষ্ঠ ভাবে, এই দাবি দাওয়াও ছিল। প্রতিবাদ মিছিলে অংশ নেন মীনাক্ষি মুখোপাধ্যায়ও। সেই মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বাম সংগঠনগুলির। 

আরও পড়ুন: Abhishek Banerjee: কোটি কোটি টাকা লুঠ হচ্ছে, টিকিট দেওয়া যাবে না স্থানীয় নেতাদের, অভিষেককে ঘিরে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মীরাই

মিছিল ঘিরে গন্ডগোল হতে পারে আঁচ করে, আগে থেকেই জল কামান রাখা হয়েছিল। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ব্যারিকেড বসানো হয় জায়গায় জায়গায়। মিছিলের শুরুতেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয় নেতা-কর্মীদের। ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা হলে, পরিস্থিতি তেতে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। তার পর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম সংগঠনের নেতা-কর্মীরা।

কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা

কৃষ্ণনগরে লোহার ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন আন্দোলনকারীরা। জেলা পরিষদ অফিসের সামনে বিক্ষোভ ঘিরে শুরু হয় তুলকালাম। জেলা পরিষদ অফিসের সামনে লোহার ব্যারিকেড টপকানোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। কোচবিহারেও বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায়।

খাদ্যভবনে অবস্থান, আন্দোলন চলছেই

অন্য দিকে, গতকাল থেকে খাদ্যভবনে কর্মীদের আন্দোলন চলছে। দু'জনকে বদলির প্রতিবাদে চলছে আন্দোলন। বৃহস্পতিবার আরও ঝাঁঝ বাড়ে আন্দোলনের। অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বদলির নির্দেশে স্থগিতাদেশ এবং প্রত্যাহারের দাবিতে আলোচনা হয়েছে একদফা। কিন্তু ব্যর্থ হয়েছে সেই আলোচনা।  তাই আপাতত অবস্থান এবং ঘেরাও কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, ডিএ আন্দোলনের সর্মথনে কর্মবিরতিতে যোগ দিয়েছিলেন। তার পরই আসে বদলির চিঠি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget