এক্সপ্লোর

Abhishek Banerjee: কোটি কোটি টাকা লুঠ হচ্ছে, টিকিট দেওয়া যাবে না স্থানীয় নেতাদের, অভিষেককে ঘিরে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মীরাই

Malda News: পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা চুরির অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা।

কৃষ্ণেন্দু অধিকারী, মানিকচক: মালদায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ আটকে ক্ষোভ জানালেন তৃণমূলকর্মীরা। অভিষেকের পথ আটকে স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সকলে (Panchayat Elections 2023)। মানিকচক থেকে ইংরেজবাজার যাওয়ার পথে বিনোদপুরে তৃণমূলকর্মীদের ক্ষোভের মুখে পড়লেন অভিষেক। সেখানে জেলা নেতৃত্বের বিরুদ্ধে কোটি কোটি টাকা চুরির অভিযোগ করেছেন তৃণমূল কর্মীরা (TMC)। প্রধানকে ফের টিকিট দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তৃণমূলকর্মীদের কর্মীদের অভিযোগ শুনলেন অভিষেক(Abhishek Banerjee)। 

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় জনসংযোগে বেরিয়েছেন অভিষেক (Malda News)। মালদায় তাঁর সঙ্গে কর্মসূচিতে যোগ দিতে পৌঁছেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই আবহেই বৃহস্পিতবার ক্ষোভের মুখে পড়লেন অভিষেক। এ দিন ইংরেজবাজারে আসার পথে বিনোদপুরে তাঁকে কার্যত ছেঁকে ধরেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। অভিষেককে অভ্যর্থনা জানানো হয়। 'অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ' স্লোগানও শোনা যায়। আর তার মাঝেই অভিষেককে দেখে ক্ষোভ উগরে দেন অনেকে। 

আরও পড়ুন: Anubrata Mondal: এখনই আসানসোলে ফেরা হচ্ছে না অনুব্রতর, আদালতে খারিজ হয়ে গেল আবেদন

অভিষেক কনভয় থেকে নেমে এলে, তাঁকে ঘিরে ধরে অভাব-অভিযোগ জানাতে শুরু করেন সকলে। বিক্ষুব্ধ তৃণমূল কর্মী-সমর্থকদের একটাই অভিযোগ ছিল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিমা সিংহ এবং পঞ্চায়েতের বর্তমান সদস্যদের কাউকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেওয়া যাবে না। তাঁরা কোটি কোটি টাকা লুঠ করছেন, মানুষ কোনও সুবিধাই পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন সকলে। এমনকি পঞ্চায়েতের মদতেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে বলেও অভিযোগ করা হয়। অভিষেকের কাছে টিকিট নিয়ে আশ্বাস দাবি করেন সকলে। 

'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচিতে বেরিয়ে এই প্রথম এমন বেনজির ক্ষোভের মুখে পড়তে হল অভিষেককে। দলের পতাকা হাতেই তাঁকে ঘিরে ধরেন বিক্ষুব্ধরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রতিমা। তাঁর দাবি, তিনি কোনও দুর্নীতি করেননি। ভাবমূর্তি দেখেই তাঁকে বেছে নিয়েছিল দল। ব্লক প্রেসিডেন্টও করা হয় তার জন্য। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন প্রতিমা। 

আরও পড়ুন: Summer Drinks: গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?

নিয়োগে দুর্নীতি থেকে কয়লা-গরুপাচারে দলের একের পর এক নেতার নাম জড়ানোয় এমনিতেই কোণঠাসা তৃণমূল। সেই আবহে পঞ্চায়েত নির্বাচনের আগে ছাঁকনি দিয়ে প্রার্থী বাছাইয়ের পন্থা নেন অভিষেক। তার জন্য ব্যালটে আলাদা ভোটের ঘোষণাও করেন, যাকে স্থানীয়রা নিজেদের পছন্দের প্রার্থীর নাম গোপনে লিখে জানাতে পারেন। আর সংখ্যাগরিষ্ঠ যাঁকে পছন্দ করবেন, তাঁকেই বেছে নিতে পারে দল। কিন্তু এই প্রার্থিচয়নের ভোটাভুটি ঘিরেও অশান্তি চোখে পড়েছে জায়গায় জায়গায়।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget