এক্সপ্লোর

Nadia News: কল্যাণী থেকে উদ্ধার ১৩৮টি বিদেশী পাখি, গ্রেফতার ১

Rare Bird Rescued: উদ্ধার হওয়া পাখিগুলিকে বন দফতরের কাছে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা বিদেশী পাখিগুলির মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি।

সুজিত মণ্ডল, নদিয়া: কল্যাণী (Kalyani) থেকে উদ্ধার হল ৫০ লক্ষ টাকা মূল্যের ১৩৮টি বিদেশী পাখি। এসটিএফ, কল্যাণী থানা এবং বন দফতরের মিলিত অভিযানে নদিয়ার (Nadia) কল্যাণী থানার কল্যাণী বি ব্লক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে বিদেশী পাখি (Bird)। উদ্ধার হওয়া পাখিগুলিকে পাঠানো হয়েছে বন দফতরে। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে এক যুবককে।

কল্যাণী থেকে পাখি উদ্ধার-

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর আসে যে, নদিয়ার কল্যাণী থানার কল্যাণী বি ব্লকে সৌমেন বিশ্বাস নামে এক যুবক বাড়ি ভাড়া নিয়ে চোরাপথে বাংলাদেশ ও অন্যান্য জায়গা থেকে বিদেশী পাখি নিয়ে এসে ব্যবসা করত। খবর পেয়েই এসটিএফ এবং বন দফতরের কর্মীদের সঙ্গে মিলিত অভিযান চালায় কল্যাণী থানার পুলিশ। গতকাল বিকেলে ধৃত যুবকের বাড়িতে হানা দেন তাঁরা। এবং সেখান থেকে ১৩৮টি বিরল প্রজাতির বিদেশী পাখি উদ্ধার হয়। উদ্ধার হওয়া পাখিগুলিকে বন দফতরের কাছে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা বিদেশী পাখিগুলির মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি।

আরও পড়ুন - Nadia News: 'মেমু নয়, লোকাল ট্রেন চাই', রানাঘাটে রেল অবরোধ, চরম ভোগান্তি যাত্রীদের

নদিয়া থেকে কচ্ছপ উদ্ধার-

অন্যদিকে, পাচারের আগেই উদ্ধার হল প্রায় সাড়ে পাঁচশো বিরল প্রজাতির কচ্ছপ। ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে কচ্ছপ। ঘটনায় গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। বন দফতর সূত্রে জানা গিয়েছে,ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ এদিন উদ্ধার হয় ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকা থেকে। এখনও পর্যন্ত এই ঘটনার গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। খবর পাওয়া গিয়েছে, গোপনসূত্রে বন দফতরের কাছে খবর আসে যে ভিনরাজ্য থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে কয়েক লক্ষ টাকার বিরল প্রজাতির কচ্ছপ বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য মজুত করা হচ্ছে। বন দফতরের কাছে খবর আসে যে, ভারত - বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরের চারঘাট এলাকায় মজুত করা হচ্ছে বিপুল পরিমাণ কচ্ছপ। খবর পেয়েই বারাসাত, বনগাঁ ও বসিরহাটের বন দফতরের আধিকারিকরা একসঙ্গে গোপন অভিযান চালায়। আজ ভোর চারটে নাগাদ তাঁরা অভিযান চালিয়ে উদ্ধার করে বিরল প্রজাতির কচ্ছপ। গোপন অভিযানে উদ্ধার হয় বাইশ বস্তা কচ্ছপ, যার ওজন প্রায় এক টনের উপর। প্রায় পাঁচশোটি কচ্ছপ উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছএ দুই পাচারকারী। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা তদন্ত করছে বন দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget