এক্সপ্লোর

Nadia News: 'মেমু নয়, লোকাল ট্রেন চাই', রানাঘাটে রেল অবরোধ, চরম ভোগান্তি যাত্রীদের

Ranaghat News: মেমু-র পরিবর্তে লোকাল ট্রেনের দাবিতে এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ রানাঘাট স্টেশনে বিক্ষোভ শুরু হয়। সকাল ৮টা ৩৫ মিনিট থেকে অবরোধ চলছে লোকাল ট্রেনে দাবিতে।

সুজিত মণ্ডল, অরিত্রিক ভট্টাচার্য, নদিয়া: মেমু ট্রেনের পরিবর্তে লোকাল ট্রেন চাই। এই দাবিতে সকালের ব্যস্ত সময়ে রেল অবরোধ নদিয়ার (Nadia News) রানাঘাট (Ranaghat News) স্টেশনে। প্রায় পৌনে দুঘণ্টার অবরোধে ভুগতে হল ট্রেনযাত্রীদের। 

ব্যস্ত সময়ে রেল অবরোধ

ট্রেনের দাবিতে রেল অবরোধ। বুধবার সকালের ব্যস্ত সময়ে এমনই ছবি দেখা গেল নদিয়ার রানাঘাট স্টেশনে। রেললাইনের ওপর থিকথিকে ভিড়, ঠায় দাঁড়িয়ে ট্রেন, আটকে পড়া যাত্রীরা অসহায়ভাবে তাকিয়ে, এমনই দৃশ্য চোখে পড়ল রানাঘাট স্টেশনে। 

মেমু-র পরিবর্তে লোকাল ট্রেনের দাবিতে এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ রানাঘাট স্টেশনে বিক্ষোভ শুরু হয়। সকাল ৮টা ৩৫ মিনিট থেকে অবরোধ চলছে লোকাল ট্রেনে দাবিতে। প্রতিদিন সকাল ৮টা ৩৫ মিনিটে রানাঘাট স্টেশনে পৌঁছয় ডাউন লালগোলা-শিয়ালদা মেমু। 

বিক্ষোভকারীদের অভিযোগ, ওই ট্রেন অত্যন্ত অপরিচ্ছন্ন। মেমুর পরিবর্তে পরিষ্কার-পরিচ্ছন্ন লোকাল ট্রেন দেওয়ার দাবি তুলে সরব হন তাঁরা। এক এবিপি আনন্দের ক্যামেরার সামনে বলেন, "আমরা এর আগেও একাধিকবার জানিয়েছি। অত্যন্ত অপরিচ্ছন্ন ট্রেন। দুর্গন্ধে ওঠা যায় না। দরজা ছোট। উঠতে অসুবিধা হয়। আমাদের পরিচ্ছন্ন লোকাল ট্রেন চাই।"

আরও পড়ুন: Barrackpore: ব্যারাকপুরের বিরিয়ানির দোকানে শ্যুটআউটের ঘটনায় গ্রেফতার মূল ষড়যন্ত্রী।Bangla Newsa

রানাঘাট-শিয়ালদা মেন লাইনে এই রেল অবরোধের জেরে আটকে পড়ে অন্যান্য ট্রেনও। সকালের ব্যস্ত সময়ে অবরোধে আটকে ভোগান্তি পোহাতে হয় বহু যাত্রীকে। এক ট্রেনযাত্রী বলেন, "সমস্যা সমাধান হওয়ার দরকার ঠিকই। কিন্তু আমাদেরও হয়রানি। নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারব না কাজের জায়গায়।"

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালিয়ে যেতে থাকে পুলিশ।  শেষ পর্যন্ত সকাল সওয়া দশটায় রেল অবরোধ ওঠে। এক ঘণ্টা ৪০ মিনিট আটকে থাকার পর হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। 

রেলের বিরুদ্ধে ক্ষোভ যাত্রীদের

এবিষয়ে পূর্ব রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের প্রয়োজন এবং রেলের পরিকাঠামো অনুযায়ী পরিষেবা দেওয়া হচ্ছে। ট্রেন যাতে সময়ে চলে সেদিকে আরও নজর দেওয়া হচ্ছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget