এক্সপ্লোর

Nadia News: জ্বালানির দাম বৃদ্ধির জের, মাটির উনুনে রান্না করে প্রতিবাদ নদিয়ায়

১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড হল পেট্রোলের দামের।পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদের নজির দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়।

সুজিত মণ্ডল, নদীয়া: পেট্রোল (Petrol Piece), ডিজেল (Diesel Price) ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল কুপার্স শহর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। মাটির উনুনে কাঠের জ্বালানি দিয়ে রান্না করে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। নদিয়ার কুপার্স কালীবাড়ির সামনে থেকে ভ্যানের উপর মোটরবাইক, গ্যাসের সিলিন্ডার, মাটির উনুন নিয়ে মিছিলও হয়। কুপার্স শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কুপার্স পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার দাসের নেতৃত্বে কুপার্স-এর ১২ টি ওয়ার্ডের কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, কর্মী-সমর্থকরা মিছিলে পা মেলান।

জ্বালানির মূল্য বৃদ্ধি প্রতিবাদ: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড হল পেট্রোলের দামের। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদের নজির দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। গতকাল দুর্গাপুর স্টেশন রোডে দড়ি দিয়ে গাড়ি টেনে প্রতিবাদ করে কংগ্রেস। অন্যদিকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডায়মন্ড হারবারের স্বরূপ এলাকায় নরেন্দ্র মোদির একটি কুশপুতুল পোড়ানো হয়।

চড়ছে পেট্রোপণ্যের দাম: ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফল বেরনোর পরই, চড়চড়িয়ে চড়ছে পেট্রোপণ্যের দাম। দামে সর্বকালীন রেকর্ড গড়েছে পেট্রোল। সেঞ্চুরির দুয়ারে ডিজেলও। এই অবস্থায় পিছিয়ে নেই গ্যাসও। ভর্তুকিযুক্ত অর্থাৎ, রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছুঁইছুঁই।মার্চে সিলিন্ডার পিছু ৫০ টাকা বেড়ে তা ৯৭৬ টাকা হয়েছে। অন্যদিকে, বাণিজ্যিক গ্যাসের দাম আড়াই হাজারের দিকে এগোচ্ছে। গ্যাসের দাম যেভাবে বাড়ছে, তাতে হেঁশেল সামলানোই দায় হয়ে উঠেছে মধ্যবিত্তদের। সব কিছুর খরচ বাঁচিয়ে কীভাবে বেড়ে চলা গ্যাসের দাম সামলাবেন তারই হিসেব কষছে মধ্যবিত্ত।

আর জ্বালানির দাম বাড়ায়, সরাসরি তার প্রভাব পড়েছে বাজারেও। মূল্যবৃদ্ধির কোপে ভাঁড়ে মা ভবানি অবস্থা মধ্যবিত্তের। বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা লাগার জোগাড়।  শাক-সব্জী তো বটেই, লাগামছাড়া হয়েছে মাছ-মাংসের দামও। কাটা মুরগির মাসের দাম কেজিতে হয়েছে ২২০ থেকে ২৩০ টাকা। খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। সরষের তেল লিটারপ্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সয়াবিন, সূর্যমুখী, পাম তেলও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এইসব তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা।  

আরও পড়ুন: Aliah University Update: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা, ভাইরাল অডিও ক্লিপ সামনে আনল পড়ুয়ারা

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget