এক্সপ্লোর

Aliah University Update: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা, ভাইরাল অডিও ক্লিপ সামনে আনল পড়ুয়ারা

Aliah University Update:অশ্রাব্য গালিগালাজ, ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে যখন নিন্দার ঝড় উঠেছে, তখন এই ঘটনায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রকাশ করা একটি ভাইরাল অডিও ক্লিপ শোরগোল ফেলে দিয়েছে।

কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনায় এবার একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে আনল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সেখানে পুলিশকে পদক্ষেপ না করার জন্য আগে থেকে বলা রয়েছে বলে শোনা যাচ্ছে। এই ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে উপাচার্যের চাঞ্চল্যকর অভিযোগ, ঘটনার সময় পুলিশকে বলা হলেও কেউ আসেনি।

ভাইরাল অডিও: বিশ্ববিদ্যালয়ে ঢুকে উপচার্যকে হেনস্থা। অশ্রাব্য গালিগালাজ, ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে রাজ্য জুড়ে যখন নিন্দার ঝড় উঠেছে, তখন এই ঘটনায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রকাশ করা একটি ভাইরাল অডিও ক্লিপ শোরগোল ফেলে দিয়েছে। যদিও পড়ুয়াদের দেওয়া এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কিন্তু কী রয়েছে এই অডিও ক্লিপে?

কণ্ঠ ১: টেকনোসিটি থানার IC অনিন্দ্য রায়কে ফোন করে বলে দেওয়া হয়েছে, আলিয়াতে বিক্ষোভ হবে। আপনি নাক গলাবেন না।

কণ্ঠ ২: না, ওরা টেকনোসিটি না। ওরা হচ্ছে নিউটাউন থানা।

কণ্ঠ ১: না, টেকনোসিটি এটা। আলিয়া ইউনিভার্সিটি এখন টেকনোসিটি হয়ে গেছে।

কণ্ঠ ২: তাই?

কণ্ঠ ১: হুঁ হুঁ। অনিন্দ্য রায় আছে।

কণ্ঠ ২: টেকনোসিটি থানাটা তাহলে কোথায়?

কণ্ঠ ১: ওদের জিজ্ঞেস করে নাও না, ওখানে এরা আছে।

কণ্ঠ ২: না, আমাদের কিন্তু আগে নারকেল (NEW) বাগানের পাশে...

কণ্ঠ ১: না, আগে ছিল। এখন টেকনোসিটি হয়ে গেছে।

কণ্ঠ ২: ও, তাহলে এখন মানে পুলিশ স্টেশন চেঞ্জ হয়েছে?

কণ্ঠ ১: ওটা একদম সর্বোচ্চ মহল থেকে এসেছে। ইনফর্মেশন। আমি কালকে বলে এসেছিলাম। ততক্ষণ পর্যন্ত তোমরা যাবে না যতক্ষণ পর্যন্ত না সমস্ত... রেডি হচ্ছে। পুলিশের সঙ্গে কথা হচ্ছে। ওরা ৯টা থেকে ফোন করছিল। আমি বললাম এখনও কথা হয়নি। এখনও কথা হয়নি। তার পরে যখন কথা হল আমি বললাম, পুলিশের সঙ্গে এবার কথা হয়ে গেছে উপর মহলের। এবার পুলিশ খালি বলেছে...অনুরোধ করেছে...বাইরে যাতে মারামারি না করে, গেটের বাইরে। আমি বলেছি, মারামারি হবে না। আর বাইরে মারামারি করতে বারণ করেছে।

কণ্ঠ ২: না, না, সেটা তো অবশ্যই। প্রতিষ্ঠানের ভিতরে হলে সেটা...বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ার। বাইরে হলে...রাস্তায় হলে সেটা অবশ্যই পুলিশ অ্যাকশন নেবে।

কণ্ঠ ১: তো, গেটের বাইরে মারামারি করতে বারণ করেছে।

উপাচার্যকে ঘিরে হেনস্থা: সূত্রের খবর, শুক্রবার এক ঘণ্টারও বেশি সময় ধরে উপাচার্যকে ঘিরে হেনস্থার ঘটনা ঘটে। তাত্‍পর্যভাবে উপাচার্যর অভিযোগ, ঘটনার সময় তিনি পুলিশকে খবর দিলেও, কেউ আসেনি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি বলেন, আমি অসহায় বোধ করছিলাম। ছেলেগুলো এরকম আমাকে করছে। কেন করছে জানি না। গালাগাল করছি। বাধ্য হয়ে টেকনোসিটি থানার আইসিকে ফোন করি। তিনি বললেন দেখছি দেখছি। কিন্তু তারপর আর পুলিশ আসেনি।’’

এরপরেই প্রশ্ন উঠছে,  তাহলে কি পরিকল্পনা করেই উপাচার্যকে হেনস্থা করা হয়েছিল?  আগে থেকেই পুলিশকে কোনও পদক্ষেপ না করার জন্য বলা ছিল? উপাচার্যকে হেনস্থায় ইন্ধন ছিল বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও? জল্পনা উস্কে দিয়েছেন আলিয়া বিশ্ববিদ্যালয়েরই তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপা-র এক নেতার মন্তব্য। ওই বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভাপতি মুখলেসুর রহমান বলেন, “এটা পূর্ব পরিকল্পিত। এটা প্ল্যান্ড, এর বেশি নয়। বাইরের লোকের ইন্ধন ছিল।‘’ পড়ুয়াদের দেওয়া ভাইরাল হওয়া অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর নিজের বলে দাবি করেছেন তৃণমূল ঘনিষ্ঠ জিম নওয়াজ। যদিও তাঁর দাবি, ভাইরাল হওয়া অডিও ক্লিপের কথোপকথন অনেক আগেকার।

আরও পড়ুন: North 24 Parganas: কর্মিসভায় পরিচয়পত্র দেওয়া নিয়ে মন্তব্য ঘিরে বিতর্ক, কাঠগড়ায় তৃণমূল নেতা

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, দ্বিতীয় স্থানে কংগ্রেস, 'বিরোধীরা অবলুপ্ত, ডায়নোসরের বংশধর', বললেন বিজেপি প্রার্থী
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Nandigram By Election: পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ
পঞ্চম রাউন্ডের গণনা শেষে সেলিব্রেশন শুরু নন্দীগ্রামে, ৪১ হাজারের বেশি ভোট এগিয়ে রয়েছেন হাসিরানি রথ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget