এক্সপ্লোর

Nadia News: বোমা তৈরির সময় বিস্ফোরণ, শান্তিপুরে মৃত যুবক

Bomb Explosion: নদিয়ার শান্তিপুরের টেংরিডাঙা গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল ২০ বছরের এক যুবকের। মৃতের নাম সামেরুব শেখ। পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কিছুই জানা যায়নি।

সুজিত মণ্ডল, শান্তিপুর: বোমা তৈরি করতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু (bomb explosion) হল এক যুবকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর (Santipur) থানার টেংরিডাঙা গ্রামে। মৃত যুবকের নাম সামেরুল শেখ। বয়স ২০ বছর।

মৃতের পরিবারের অভিযোগ, আজ সকালে বেশ কয়েকবার গ্রামের একটি ছেলে একাধিকবার ওই যুবককে ফোন করে। ফোন না ধরছিল না বলে তাকে বাড়িতে এসে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ওই যুবক। এর কিছু সময় পরই বিকট একটা আওয়াজ শুনতে পান ওই গ্রামের বাসিন্দারা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়ে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে নদিয়ার জেলা হাসপাতাল শক্তিনগরে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: 'যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে, সে অ্যারেস্ট হবে', দখলদারি রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মৃত যুবকের মায়ের অভিযোগ, সামেরুল শেখ নামে ওই যুবককে বাড়ি থেকে ডেকে বোমা বাঁধার কাজে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। তারপর সেখানেই বোমা ফেটে মৃত্যু হয় সামেরুলের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে টেংরিডাঙা গ্রামে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। কী উদ্দেশ্যে বোমা বানানো হচ্ছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, বোমা বানানোর কাজ পুলিশ ও প্রশাসনের চোখ এড়িয়ে দীর্ঘদিন চলে আসছে। মাঝে মধ্যে পুলিশ অভিযান চালিয়ে ধরপাকড় করলেও। কিছুদিন বাদে ফের একই অবস্থা দেখা যায়।  পশ্চিমবঙ্গে সাধারণত যে কোনও ধরনের নির্বাচনের সময় বোমা তৈরি ও সরবরাহের কাজ চলে রাতের অন্ধকারে। যার জেরে স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশি নজরদারি চালানো হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। তাতে ধরাও পড়ে অনেকে। বিরোধীদের অভিযোগ, শাসকদলের ছত্রছায়াতেই এই ধরনের অসামাজিক কাজ করে কুখ্যাত অপরাধীরা। পুলিশ অনেক সময় সবকিছু জেনেও রাজনৈতিক চাপের কারণে ব্যবস্থা নিতে পারে না। রাজ্যের বিভিন্ন জায়গায় অবৈধ বোমা তৈরির কারখানার হদিশ পাওয়া যায়। নদিয়ার ঘটনা তারই একটা প্রমাণ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: 'রাজভবনের যা কীর্তি, কেন সেখানে যেতে হবে'? সায়ন্তিকা-রেয়াতের শপথ নিয়ে রাজ্যপালকে আক্রমণ মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
Abhishek Banerjee PA: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বাড়িতে CID, সঙ্গে গ্রেফতারি পরোয়ানা
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget