এক্সপ্লোর

Ranaghat News: প্রাণে বাঁচতে ইউক্রেন থেকে হাঙ্গেরিতে রানাঘাটের অভিদীপ, উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের

Ranaghat News: শুধু রানাঘাটে অভিদীপের পরিবারই নয়, প্রবাসে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের সিংহভাগই সেখানকার দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সুজিত মণ্ডল, নদিয়া: যুদ্ধ পরিস্থিতিতে অনেক কষ্টে বেরোতে পেরেছিলেন ইউক্রেন থেকে (Russia Ukraine War)। কিন্তু এখনও বাড়ি ফেরা হয়নি তাঁর। উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়ে এই মুহূর্তে কার্যতই উদ্বাস্তুর জীবন কাটাচ্ছেন রানাঘাটের অভিদীপ দত্ত (Ranaghat News)। তাতে চরম উৎকণ্ঠায় ভুগছেন তাঁর পরিবারের লোকজন। দেশে ফেরত অনেকের মতোই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। ইউক্রেনে ভারতীয় দূতাবাস পড়ুয়াদের বিশেষ সাহায্য করেনি বলে অভিযোগ তাঁদের।

নদিয়ার রানাঘাটের (Nadia News) অভিদীপ বোগোমোলেটস ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র অভিদীপ। মাস দেড়েক আগেই বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন। ইউক্রেন ফিরে গিয়েছিলেন জানুয়ারির মাঝামাঝি সময়ে। কিন্তু এত তাড়াতাড়ি যে দেশে ফেরার উপক্রম করতে হবে তা বুঝতে পারেননি তিনি। প্রাণ বাঁচাতে ছেলেকে ভিন্ দেশে ছোটাছুটি করতে হবে, তা কল্পনা করেত পারেনি তাঁর পরিবারও।

কিন্তু গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা নামানোর ঘোষণা করার পর থেকেই সেখানে বসবাসকারী সাধারণ মানুষ তো বটেই ঘুম ছুটেছে প্রবাসী ভারতীয় পড়ুয়াদেরও। কোনও রকমে ইউক্রেন ছেড়ে বেরোতে সফল হলেও, আপাতত হাঙ্গেরিতে আটকে রয়েছেন অভিদীপ। এখনও পর্যন্ত তাঁর দেশে ফেরার সবুজ সঙ্কেত মেলেনি। তাই ছেলের চিন্তায় উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর মা-বাবার।  

আরও পড়ুন: Russia Ukraine Crisis: হাড়কাঁপানো ঠাণ্ডায় ৪৫ কিমি হেঁটে পোল্যান্ডে পৌঁছে দেশে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া

তবে শুধু রানাঘাটে অভিদীপের পরিবারই নয়, প্রবাসে পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের সিংহভাগই সেখানকার দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিপদে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন। এমনকি দীর্ঘ পথ অতিক্রম করে পোল্যান্ড সীমান্তে যখন পৌঁছন তাঁরা, সেখানে অন্য দেশের প্রতিনিধিরা নিজেদের নাগরিকদের নিরাপত্তায় মোতায়েন থাকলেও, ভারতের কেউ উপস্থিত ছিলেন না বলেও অভিযোগ সামনে এসেছে।

ভারতীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানিয়েছেন, এখনও পর্যন্ত ইউক্রেন থেকে ৬ হাজার ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনা গিয়েছে। তিনি বলেন, "যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে থাকা ২০ হাজার ভারতীয়র মধ্যে ৬ হাজার জনকে এখনও পর্যন্ত ফেরানো গিয়েছে। বাকিদেরও নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget