এক্সপ্লোর

Russia Ukraine Crisis: হাড়কাঁপানো ঠাণ্ডায় ৪৫ কিমি হেঁটে পোল্যান্ডে পৌঁছে দেশে ফিরলেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া

Russia Ukraine Crisis:তাঁদের এই এক সপ্তাহের যাত্রার অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। কোনও যোগাযোগ ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় কখনও জঙ্গল পেরিয়ে, কখনও গ্রামের রাস্তা ধরে তাঁরা অবিরাম হেঁটে গিয়েছেন।


 বাচ্চু দাস, শিলিগুড়ি (দার্জিলিং): যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। বিদেশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে অসহায় ভারতীয় পড়ুয়ারা । প্রাণ বাঁচিয়ে দেশে ফিরতে তাঁদের অনেককেই চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয়েছে এবং হচ্ছে। এরইমধ্যে প্রতিকূল পরিস্থিতিতে পায়ে হেঁটে দুর্গম পথ পাড়ি দিয়ে পোল্যান্ড সীমান্তে পৌঁছে কোনওক্রমে দেশে ফেরার বিমান (Return From Ukraine) ধরতে পারেন দার্জিলিংয়ের দুই পড়ুয়া (Darjeeling Student)। 

 গোলাগুলির মাঝেই মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রায় কখনও জঙ্গল, কখনও গ্রামের রাস্তা ধরে ৪৫ কিলোমিটার হেঁটে ওঁরা পৌঁছেছিলেন পোল্যান্ড সীমান্তে। সেখান থেকে দেশে ফেরার বিমান ধরেন লাভিভ মেডিক্যাল মিশন ইউনিভার্সিটির দুই পড়ুয়া দ্বিতীয় বর্ষের ক্যালসেইন ক্যালসো ভুটিয়া ও তৃতীয় বর্ষের অলক মিশ্র। দু’জনেই দার্জিলিঙের বাসিন্দা। এদিন তাঁরা বাগডোগরা বিমানবন্দরে নামেন। ইউক্রেন-ফেরত দুই পড়ুয়ারই ভয়াবহ অভিজ্ঞতা।

তাঁরা জানিয়েছেন, তাঁদের এই এক সপ্তাহের যাত্রার অভিজ্ঞতা অত্যন্ত কঠিন ছিল। কোনও যোগাযোগ ব্যবস্থা ছিল না। প্রচণ্ড ঠাণ্ডায় কখনও জঙ্গল পেরিয়ে, কখনও গ্রামের রাস্তা ধরে তাঁরা অবিরাম হেঁটে গিয়েছেন। লক্ষ্য ছিল পোল্যান্ড সীমান্ত। অবশেষে গন্তব্যে পৌঁছন তাঁরা। সেখানে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পর দেশে ফেরার বিমানে ওঠেন তাঁরা। দেশে ফেরার জন্য তাঁরা যখন চূড়ান্ত দুর্ভোগের মধ্যে ছিলেন, তখন উৎকণ্ঠায় ছিল পরিবার। অবশেষে দেশে ফিরে আসতে পেরে স্বস্তিতে সবাই। 

এমনই ভয়ঙ্কর অবস্থা হয়েছে আরও অনেকেই। ইউক্রেনে আটক ভারতীয়দের দেশে ফেরাতে চলছে অপারেশন গঙ্গা। দেশে ফিরে অনেকেই জানিয়েছেন, তাঁদের অসহনীয় অভিজ্ঞতার কথা। তাঁরা বলছেন, দেশে ফিরতে পেরে তাঁদের খুশির শেষ নেই। দেশে ফিরে নিরাপদ বোধ করছেন তাঁরা।  ওই পড়ুয়ারা জানিয়েছেন, ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এরপরও সেখানকার লোকজন তাঁদের সাহায্য করেছেন বলে কেউ কেউ জানিয়েছেন। তাঁরা বলেছেন, ইউক্রেন পেরিয়ে বর্ডার পয়েন্টে আসাটা ছিল দারুণ চ্যালেঞ্জিং। তারপর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পর পেয়েছেন আশ্রয়, খাওয়া-দাওয়া। শেষপর্যন্ত বিমানে করে দেশে ফিরতে পেরেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget