এক্সপ্লোর

Nadia News: মোটর সাইকেল নিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, শান্তিপুরে হত ১, আহত আরও ১

Road Accident: সোমবার রাত ১১টা নাগাদ ফেরিঘাটের দিক থেকে শান্তিপুর যাচ্ছিল মোটর সাইকেলটি। তাতে চেপে ফিরছিলেন দুই জন।

সুজিত মণ্ডল, নদিয়া: পথ দুর্ঘটনায় বেঘোরে মৃত্যু মোটর সাইকেল আরোহীর (Motorbike Accident)। গুরুতর আহত অন্য এক জন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন তিনি (Road Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে, তাতেই রক্তারক্তি কাণ্ড ঘটে যায় বলে জানা গিয়েছে। 

নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে

সোমবার রাতে নদিয়ার (Nadia News) শান্তিপুরের (Shantipur News) গুপ্তিপাড়ার ঘটনা। সেখানে ফেরিঘাট যাওয়ার যে রাস্তা, তার উপরই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ ফেরিঘাটের দিক থেকে শান্তিপুর যাচ্ছিল মোটর সাইকেলটি। তাতে চেপে ফিরছিলেন দুই জন। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে মোটর সাইকেল নিয়ে সজোরে ধাক্কা মারেন তিনি। 

আরও পড়ুন: Mamata Banerjee: ফুল, ধূপ, চাদরের ঝুড়ি মাথায় নিয়ে ফিরহাদ, রাজস্থানে অজমেঢ় শরিফে মমতা, পরের গন্তব্য পুষ্করের মন্দির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতের কিছু আগে দুর্ঘটনাটি ঘটে। গোটা এলাকা তখন ফাঁকা, নিস্তব্ধ। তাতে বিকট শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত। তাতেই ছুটে আসেন স্থানীয় লোকজন। দুর্ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি পুলিশকে খবর দেন তাঁরা। পরে পুলিশ এসেই উদ্ধার করেন চালক এবং আরোহীকে। এখনও পর্যন্ত তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

সাঁতরাগাছি উড়ালপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ওই ব্যক্তি

অন্য দিকে, মঙ্গলবার সকালে মারাত্মক দুর্ঘটনা ঘটে গিয়েছে সাঁতরাগাছি উড়ালপুলে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন পূর্ত দফতরের এজেন্সির এক কর্মী। মঙ্গলবার সকালে মেরামতির কাজে যোগ দিতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি (PWD Agency Worker)। সাঁতরাগাছি উড়ালপুলে কর্মরত ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে যাতে মেরামতির কাজ চলতে পারে, তার জন্য আলোর ব্যবস্থা করা হয়েছে উড়ালপুলে। দিনের বেলা সেই আলো নিভিয়ে দেওয়া হয়। সেই সংযোগ খোলার সমই এ দিন দুর্ঘটনা ঘটে যায়। 

ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মেরামতির কাজে যোগ দিতে পৌঁছন আহত নিরঞ্জন দাস নামের ওই কর্মী। সকাল সাড়ে ৮টা নাগাদ বৈদ্যুতিক আলোর সংযোগ খোলার কাজ শুরু হয়। সেই সময় কোনও ভাবে বিদ্যুতের একটি তার উড়ালপুলের নিচে ঝুলে পড়ে। উড়ালপুলের নিচে থাকা রেলের ওভারহেড লাইনের বিদ্যুতের তারের সঙ্গে কোনও ভাবে ওই তারের সংযোগ ঘটে যায়। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Annapurna Yojana Login: অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget