এক্সপ্লোর

Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

অভিযোগকারিণীর দাবি, কয়েক দিন আগে গভীর রাতে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরদিন জেটিয়া থানায় অভিযোগ জানান তিনি।

সমীরণ পাল, নৈহাটি :  কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল নৈহাটি ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, কয়েক দিন আগে গভীর রাতে তাঁকে কুপ্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় পরদিন জেটিয়া থানায় অভিযোগ জানান তিনি।

পুলিশে অভিযোগ জানানোর পরও বেপরোয়া বিজেপি নেতা। এরপর অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁর উপর চাপ দেওয়া হয় বলে অভিযোগ করছেন মহিলা । তাতেও রাজি না হওয়ায় অন্ধকার রাস্তায় তাঁকে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ মহিলার। ঘটনার পর ফের জেটিয়া থানার দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, প্রথমবার থানায় অভিযোগ জানানোর পর থেকেই চাপ তৈরি করা হচ্ছিল। অভিযোগ প্রত্যাহার না করায় তাঁকে মারধর করা হয়।

অন্যদিকে, গোটা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। তাঁর দাবি, ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর। 

বিজেপির স্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ  

দিনকয়েক আগেই বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে বিজেপির যুব নেতার গুন্ডাগিরির ছবি সামনে আসে। তাই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর । সরব হয় 'কালীঘাট-তৃণমূল' শিবির। পাল্টা সুকান্ত মজুমদার আক্রান্তদের থানায় যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও অভিযুক্তের দাবি, তিনি ইতিমধ্যেই আগাম জামিন নিয়ে নিয়েছেন। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে ঢুকে, বিজেপির যুব নেতার হুমকি-শাসানি-মারধরের এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, তাহলে কি দাদাগিরি, তোলাবাজি, হুমকি-হুঁশিয়ারি কি এখনও সমানতালেই চলছে? সপ্তাহখানেক আগেই  তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় কোচবিহারের দাপুটে বিজেপি নেতাকে। ধরা পড়েন, বিশ্বজিৎ তালুকদার তুফানগঞ্জ ৪ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি। অসম-বাংলা জাতীয় সড়ক দিয়ে যাতায়াত করা বিভিন্ন পণ্যবাহী গাড়ি ও পাথর বোঝাই ডাম্পার থেকে নিয়মিত মোটা অঙ্কের তোলা আদায় করতেন তিনি।তোলাবাজি রুখতে বারবার বার্তা দিচ্ছেন বিজেপির রাজ্য় সভাপতি। তারপরও অভিযোগ থামছে না!  এরপর নৈহাটির এই  অভিযোগ আরও একটা প্রশ্ন তুলে দিল। পালাবদলের রাজ্যে,  'ভয় আউট ভরসা ইন'- এর দিনেও কি স্থানীয় নেতাদের দাপাদাপি সমান তালেই চলছে ? রেহাই পাচ্ছেন না মহিলারাও?  অভিযোগ সত্যি হতে নিশ্চিত ভাবেই চিন্তার বিষয়।               

           

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
Advertisement

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget