Nandigram By Election 2026: "শুভেন্দু বাবুই কাজ করবেন, প্রতিনিধিত্ব করব আমি", প্রচারে নেমে দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী হাসিরানি রথের
Nandigram By Election 2026 Hasirani Rath Vote Campaign : উপনির্বাচনের আগে নন্দীগ্রামে রবিবাসরীয় প্রচার জমজমাট, বাড়ি বাড়ি প্রচার সারলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, কী বললেন তিনি ?

বিটন চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: উপনির্বাচনের আগে নন্দীগ্রামে রবিবাসরীয় প্রচার জমজমাট। কর্মী সমর্থকদের নিয়ে মিছিল থেকে বাড়ি বাড়ি প্রচার সারলেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার হলেও, তাঁর নামে দেওয়াল লিখে প্রচারে নেমে পড়েছেন কংগ্রেস প্রার্থীরা। পিছিয়ে নেই বামেরাও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করলেন সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি।
আরও পড়ুন, বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের আশঙ্কা, ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, হলুদ-কমলা সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
৬ অক্টোবর দুই বিধানসভার উপনির্বাচন। ফের একবার ব্যাটলফিল্ড নন্দীগ্রাম। ভোট নিয়ে উত্তেজনা দিন দিন বাড়ছে। এরইমধ্যে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী সবপক্ষই। নন্দীগ্রাম বিজেপি প্রার্থী হাসিরানি রথ বলেন,'খেলা হবে বলেছিলেন। প্রতীকও পেয়েছেন বল। মাঠে দর্শকও নেই, খেলোয়ারও নেই। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, দলের লক্ষ্য ১ লাখ ১০। আমার লক্ষ্য ১ লাখ ৫০। 'নন্দীগ্রাম বিজেপি প্রার্থী হাসিরানি রথ বলেন, শুভেন্দুবাবুর আত্মার সঙ্গে জড়িত এই আসন। শুভেন্দু বাবুই কাজ করবেন। প্রতিনিধিত্ব করব আমি। বিরোধীরা অস্তিত্বের লড়াইয়ের জন্য ব্যস্ত। তাদের মাঠ নেই, প্রচার করার জায়গা নেই। তারা তাদের জামানত বাজেয়াপ্তটুকু হবে কিনা তার জন্য লড়াই করছেন। আর আমরা লড়াই করছি আমাদের ব্যবধান কতটা বাড়াতে পারি তারজন্য।
উপনির্বাচনের ১৮ দিন আগে ২০০৭ সালের খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে গ্রেফতার করেছে।এই অবস্থায় ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমে পড়েছে কংগ্রেস। শুরু হয়েছে দেওয়াল লেখা থেকে বাড়ি বাড়ি প্রচার। কংগ্রেস প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণা হওয়ার পর ক্ষোভ উগরে দিয়েছিলেন কিন্তু সেই মিলন প্রধান গ্রেফতার হওয়ার পর থানা থেকে আদালত পর্যন্ত ছুটেছেন নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আসরফাতুল্লা। নন্দীগ্রাম ১ কংগ্রেস ব্লক সভাপতি শেখ আসরফাতুল্লা বলেন,'মিলন প্রধান একটা চক্রান্তের শিকার হয়েছে। মিলন প্রধানকে গ্রেফতার করে ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের কর্মী সমর্থক দরদি ভোটারদের মনে একটা প্রেরণা জুগিয়েছে যে লড়াইয়ের মাঠেই দেখা হবে। জোট বাঁধো তৈরি হও। নেতা আমাদের মিলন প্রধান।'
বিজেপি তমলুক সাংগঠনিক জেলা সদস্য অভিজিৎ মাইতি বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো বলে এখানে ভারতীয় জনতা পার্টি তথা আমাদের কার্যকর্তা যারা আছে, তাদের মনোবলকে ভাঙার একটা চেষ্টা করছে, এভাবে কিছু করতে পারবে না। মানুষ বিজেপির সাথে ছিল আছে, আগামীদিনেও থাকবে।'ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন নন্দীগ্রামের সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি।নন্দীগ্রাম সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরি বলেন, আগে তৃণমূল সরকারের সময় মুখ ফিরিয়ে থাকত। এখন মানুষ আমাদেরকে ডেকে বসাচ্ছে। আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করছে এবং সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে এবারই প্রথম ব্যালটে থাকছে না জোড়াফুল প্রতীক। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থী। তবে ভোটের লড়াইয়ে রয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবির। নন্দীগ্রাম বিধানসভার ফল ঘোষণা ৯ অক্টোবর।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |





















