Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর জেল হেফাজত, কতদিন পর্যন্ত? বড় নির্দেশ আদালতের
৫ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীকে জেল হেফাজতের নির্দেশ কাঁথি আদালতের

ভোটের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। নন্দীগ্রামের আরেকটি মামলায় ৫ অক্টোবর পর্যন্ত মিলন প্রধানের জেল হেফাজত। ৫ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীকে জেল হেফাজতের নির্দেশ কাঁথি আদালতের। খেজুরির অস্ত্র মামলায় বুধবার কোর্টে সশরীরে হাজিরার নির্দেশ হলদিয়া কোর্টের। ভার্চুয়ালি নয়, সশরীরে কংগ্রেস প্রার্থীকে হাজির করানোর নির্দেশ আদালতের।
নন্দীগ্রামের মামলায় হাজতে, খেজুরির মামলায় কংগ্রেস প্রার্থীকে ভার্চুয়ালি পেশ। খেজুরি থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় অভিযুক্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী। ২০০৭-এ নন্দীগ্রামের ৩টি মামলায় ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে মিলন প্রধান। ১৯ বছর ধরে পলাতক মিলন প্রধান, কমিশনের নির্দেশে গ্রেফতার, দাবি পুলিশের।
উপনির্বাচনের আগের দিন পর্যন্ত জেল হেফাজতে কংগ্রেস প্রার্থী। খেজুরির অস্ত্র মামলায় ৫ অক্টোবর পর্যন্ত। ২৩ তারিখ সশরীরে হাজির করানোর নির্দেশ ভার্চুয়ালি নয়, হলদিয়া কোর্টে-নন্দীগ্রামের মামলায় ৫ অক্টোবর পর্যন্ত । কাঁথি-খেজুরির মামলা- ২৩ তারিখ হাজিরা করানোর নির্দেশ।
খেজুরি থানায় রুজু হওয়া অস্ত্র আইন মামলা, কংগ্রেস প্রার্থীকে পেশ করা হবে আদালতে। কাঁথি আদালতে পেশ করা হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। উপনির্বাচনের ১৮ দিন আগে পুরনো ৩টি মামলায় গ্রেফতার মিলন প্রধান। ২০০৭ সালে নন্দীগ্রাম থানায় ৩ ও খেজুরি থানায় ১টি মামলা হয়, দাবি পুলিশের। নন্দীগ্রামের ৩টি মামলায় ৩ অক্টোবর পর্যন্ত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। খেজুরি থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে তোলা হবে কাঁথি আদালতে। ১৯ বছর ধরে পলাতক ছিলেন কংগ্রেস নেতা মিলন প্রধান, দাবি পুলিশের। মিলন প্রধানকে পলাতক, উল্লেখ চার্জশিটেও। ২০০৭ সালের পৃথক আরও একটি মামলায় মিলনকে শোন অ্যারেষ্ট করা হয়। ২০০৭ সালের জানুয়ারি মাসের একটি মামলায় শোন অ্যারেষ্ট করা হয়।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!























