এক্সপ্লোর

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে

Netaji Subhas Chandra Bose: ১২ অগস্ট বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বিধায়কদের সেবা কেন্দ্রের নাম দিতে হবে, নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা কেন্দ্র।"

নন্দীগ্রাম: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, এবার নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নামকরণ করা হল। নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। গত ১২ অগস্ট এই বিধায়ক কার্যালয়ের নাম নেতাজির নামে করার কথা বলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই মুখ্যমন্ত্রীর পূর্বতন কেন্দ্রের বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে।

আরও পড়ুন: "তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম", অকপট স্বীকারোক্তি রচনা বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কল্যাণ বললেন...

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি প্রলয় পাল বলেন, "আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওঁর নিজের কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বোস সেবা কেন্দ্র তৈরি করে বিষয়টির সূচনা করলাম। আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়ক এই দেশের বিপ্লবীর নামে তাঁদের বিধায়ক সহায়তা কেন্দ্র স্থাপন করবেন। নাম দেবেন। এটা আশা রাখি। কারণ, আমাদের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবাদী মুখ্যমন্ত্রী। উনি যা বলেছেন, নেতাজিকে কীভাবে সম্মান দিতে হয়, সেটা বিপ্লবী পরিবারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে জেনে নিতে হবে।"

নন্দীগ্রামের বাসিন্দা অঞ্জলি শিট বলেন, "খুব গর্বিত। ওই যে আমাদের বিধায়কের যে অফিস, ওইটা নেতাজির নামে যে নামকরণ করা হয়েছে, আমাদের খুবই গর্ব। আমরা খুবই আনন্দিত। আমরা এখান থেকে যা সুযোগ সুবিধা পেয়েছি, সেটা এবার হয়তো আরও বেশি পাব। এর জন্য খুবই গর্বিত, খুবই আনন্দিত সবাই।"

স্থানীয় আরও এক বাসিন্দা দীপ্তি সুধা দাস বলেন, "আমরা বলতে চাই যে নেতাজি সুভাষ চন্দ্রের নামে নামকরণ হয়েছে, এতে আমরা গর্বিত। খুবই অনন্দিত। এর আগে ১২ অগস্ট বিধায়ক কার্যালয়ের নাম নেতাজি সুভাষ চন্দ্রের নামে করার কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভা থেকে বলেন, "বিধায়করা তাঁদের সেবা কেন্দ্র চালু করবেন। সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে, নেতাজি সুভাষ চন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারএর তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে আমরা ধুতি ও পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর একটি ছবি আপনাদের পাঠাব। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটরি। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে ৩০ হাজার টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানোর খরচ পাবেন। এটা অগস্ট মাস থেকে পাবেন। পরের বিধানসভায় আমরা সংশোধনী করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে। এবং একসঙ্গে অগস্ট মাস থেকে টাকাটা পেয়ে যাবেন।

 প্রসঙ্গত, নন্দীগ্রাম কেন্দ্রের পূর্বতন বিধায়ক বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৬-এর ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর, দুই কেন্দ্রেই জয়ী হন শুভেন্দু অধিকারী। ২টি বিধানসভা কেন্দ্রে জয়ের পর নন্দীগ্রাম কেন্দ্র থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
Advertisement

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget